প্রথমেই বলে নেয়া ভালো যে, এই ছন্দ বা গল্প কোনটাই আমার নিজের বানানো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার সময় শ্রদ্ধেয় শিক্ষক "স্বপন ধর" স্যার আমাদেরকে এগুলো দিয়েছিলেন। আজ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যখন চাকরির বাজারের নামছি তখন ও এগুলোকে খুব প্রয়োজনীয় মনে হচ্ছে। অনেক দিন পর আজ স্যারের অনেক স্মৃতি মনে পড়ছে। যাহোক এগুলো পড়ে যদি কেউ সামান্য আনন্দ পান কিংবা কারো যদি সামান্য কাজে লাগে তাহলেই স্বার্থকতা।
তৎসম শব্দ
হস্তে যদি থাকে শক্তি
চন্দ্র সুর্য নক্ষত্র করবে ভক্তি
ভবনের পত্র ধর্ম
লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম
সন্ধায় করোনা ভোজন শয়ন গমন।
অর্ধ তৎসম শব্দ
গিন্নী মাগগী জ্যোছনা কুচ্ছিত গতরে
বোষ্টমের বাড়িতে নেমন্তন খেতে যান,
পুরুত ও কেষ্ট খিদে পেয়ে আদা
খান।
তদ্ভব শব্দ
আখি আজ করেছে কাজ
মৌ পরেছে বিয়ের সাজ
বৌমা এনেছে ভাত মাছ
মাথায় হাত কানে দাত
চাদ সই করা তদ্ভবের কাজ।
পর্তুগিজ শব্দ
(১) পর্তুগালের পাদ্রী সাহেব
গীর্জা খুলেন চাবি দিয়ে
আলপিন আটা আলমারিতে
আনারস ও বালতি নিয়ে।
(২) বিন্তি সাবান, বালতি ও তোয়ালে নিয়ে কামরায় ঢুকিল। সে ঝর্ণা ছাড়িয়া তার কামিজের বোতাম ও ফিতা খুলিতে লাগিল। এমন সময় আতা জানালায় টোকা মারিল। কেরানী বারান্দার কেদারায় বসিয়া ইহা দেখিয়া ফেলিল। আয়া পেপে , পেয়ারা, পাউরুটি, আচার, সাগু ও সালসা নিয়ে বারান্দায় আসিল। তারা ফালতো মস্করা করে একটি গান গাইল-
স্বামী আর ইস্তিরি
পেরেক মারে মিস্ত্রি।
তুর্কি শব্দ
বিবি বেগম কোর্মা খায়
বাবা বাহাদুর দেশ চালায়
দারোগা বাবু তাকিয়ে দেখে
গালিচায় কুলির লাশ
চাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


