নতুন মিশন
৩০ শে মে, ২০১৭ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বান্দরবনে
ফরেস্ট আছে
শুনে ছিলাম
কারো কাছে।
মন আশে তাই
বনবাসে
বহুত দূরের
পরবাসে।
সঙ্গে যাবার
কেউ কি আছো
আমায় ভীষণ
ভালোবাসো!
দিচ্ছি কথা
রাখবো ভালো
অন্ধকারে
জ্বালবো আলো।
রক্ষা করবো
পশু হতে
সহায় হব
এ জগতে।
জংলি ভালো
জঙ্গির চেয়ে
সেই ভরসা
যাচ্ছি দিয়ে।
নজরুল গীতি
রবির গানে
জাগবে সকাল
মনে প্রাণে।
মানব প্রেমিক
ভয়ে ভীত
সাম্প্রদায়িক
বিষের ক্ষত।
শ্যামল কান্তি
থাবা বাবা
বড্ড বেশি
হাবাগোবা।
আমি বরং
বেশ বুদ্ধিমান
মানুষ ছেড়ে
খুঁজতেছি বন।
মানুষ খেকো
পশুগুলো,
মানুষের চে'
বরং ভালো।
স্বভাব ছেড়ে
অভাব গ্রস্থ,
মিথ্যে মাপা
দৈর্ঘ্য, প্রস্থ।
সৃষ্টি সেরা
মানব জাতি,
কে কইয়েছে
পারেন কতি!
মানুষগুলো
সবচে খারাপ
চালাতে চাই
মুক্ত আলাপ।
আমি বরং
বনবাসে
হাসবো খেলবো
অবশেষে।
মানুষ থেকে
অনেক দূরে
মিছে পুথির
পাতা ছিড়ে।
নির্মাণে নয়
বিনির্মাণে
এবার মিশন
বনে বনে।
নতুন মিশন ||২৫/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন