somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভূতের বউ || অনুগল্প

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আরে বউ কই গেলি? দেখ, হাটেত্তে কি কিনে নিয়াইছি!"
বতরের ধান উঠারপর তাঁরে একটা নাকফুল কিনে দেওয়ার কথাছিলো। আজকে সেটা তারে না জানিয়েই নিয়ে এসেছি।
বউ দৌড়ে আসে ঘর থেকে। বাজারের ব্যাগ ধরে ভেতরে দেখার চেষ্টা করে। এক পলক দেখেই, টান মেরে ফেলে দেয় ওঠানে। তাঁরপর গজরাতে থাকে, চোখমুখ কেমন করে তাকায় আমার দিকে। বউকে ধরে শুইয়ে দিই খোলা বারান্দার চকিতে।

আজ নতুন না, এমন ঘটনা প্রায়ই ঘটে। লোকে বলে, “ওরে বিমল তোর বৌডারে ভূতে ধরেছে”। ভূতে ধরা বিষয়ে ট্রিটমেন্ট দিয়েছি ফকির-ফাকরা দিয়ে, ঝাটা পড়া, জল পড়া সব দাওয়াই দেয়া হয়েছে। ডাক্তার দেখিয়েও কোন লাভ হয়নি। আস্তে আস্তে মনে হতে লাগলো আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেলো, আমাদের সংসার ধবংস হয়ে গেলো। খারাপ লাগত খুব। মা প্রায়ই বলে, “বৌডারে বাবার বাড়ি থুয়ে আয়”।
সিদ্ধান্ত নিলাম বউরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। শিউলি যদিও কিছুই জানে না এ কঠিন সিদ্ধান্তের ব্যপারে (আমার বউয়ের নাম শিউলি রাজবংশী)। কয়েকদিন ট্রাই করেও তাঁকে ব্যপারটি খুলে বলতে পারলাম না। যদিও সব সময় যে ভূত থাকে তাতো না, মাঝে মাঝে দুই-একদিন কিছু সময়ের জন্য আসে আবার চলেও যায়। ভূত ঘাড়ে থাকলেই রণচণ্ডী রুপ, যত সমস্যা আর চলে গেলে আমার প্রিয় বউডা আগের মতই স্বাভাবিক, আমার স্বপ্নের প্রেমিকা।

কি করি, কি করি… রাতে বউরে বললাম, “কালকে চল তোর বাপের বাড়িত্তে বেড়ায়ে আসি।”
চাঁদমুখখানি কালো মেঘে ঢেকেগেলো। মুখে কিছু বলল না, চোখদিয়ে জিজ্ঞেস করলো, “আমায় সত্যিই ভালোবাসতো?” আমি চোখ নামিয়ে নিলাম, ও চোখে আর তাকাতে পারলাম না বেশি সময়।
ভাবলাম, তোকেইতো ভালোবাসি, তোর জগৎ জুড়েতো শুধু আমি, আমার জগৎ জুড়ে তুই। তোর সঙ্গে এত সামান্যে এমন জঘন্য অবিচার কেমনে করি! তোকেতো ভূতে ধরে দুই-একঘন্টার জন্য, একটু পর আবার ছেড়ে যায়, আর আমার পেতনীটা সবসময় আমার ঘাড়ে বসে থাকে, আমার ঘাড় মটকে মটকে খায়। আমার পাগলামী প্রকাশপেলে তখন কী হবে!

“কই, ঘুমাইছিস?”
পাশফিরে শুয়ে বুঝালোযে তিনি ঘুমাননি।
"আরে সামনেইতো দুর্গাপুজো! তহন শ্বশুরবাড়ি যাবানে, এহন না। চল, কালকে একবার শহরে হাসপাতালেত্তে ঘুরে আসি। আবার শুনলাম সিনেমা হলে নতুন এট্টা বই আয়েছে।"
এবার পাগলি বউটা আমার বুকে মাথা রেখে কেঁদে উঠলো, সাথে আমিও।

আমার ভূতের বউ || অনুগল্প
১১/০৭/২০১৭
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×