somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবদহের সুমন || মিন্টু ভদ্র

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবছরের মত এবারও ভবদহ এলাকার বসতবাড়ি জলের নিচে; গাছপালা, চাষেরজমি সবখানেই জল আর জল। এলাকাজুড়ে শুধু হাহাকার, কষ্টের সুর। শুধু মানুষ নয়, পশুপাখিরাও আছে কঠিন বিপদে। খাদ্য এবং বাসস্থানের অভাবে জীবন যায় যায় অবস্থা সকলের। কয়েকদিন হল সুমনদের বাড়ির মেঝেও জলের নিচে। দুইটি ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মহাঝামেলায় আছে সে, সকাল থেকেই সুমন রাস্তার পাশে একটা কুড়েঘর তৈরির চেষ্টা করছে, বাচ্চাকাচ্চা নিয়ে রাতগুলো নিরাপদে কাটানোর জন্যই এ আয়োজন। শুধুমাত্র এই রাস্তাটাই ডুবতে বাকি। আশঙ্কা আছে ক্ষতি গতবারের চেয়েও বেশি হবে, টুকটাক বৃষ্টিও হচ্ছে। সবার মনেই চিরচেনা দুঃখ, নিরাময়ের বাসনা এখানে পাঁচ তারকা বিলাসিতা।
এলাকার বড় নেতা দলবলসহ ডুবা এলাকা সরেজমিন পরিদর্শনে এসেছে। নেতার উপস্থিততে এলাকার কিছু উৎসাহী মানুষও সঙ্গে জুটেছে। সুমনেরও যাওয়ার কথা ছিল, নেতার সাথে তাঁর সম্পর্কটাও বেশ পুরাতন। সকালে বউয়ের সাথে এক ঝটিকা বকাবকি হয়ে গেছে, তাতে আবার পেটে পড়েছে পান্তা ভাত আর বাসি আলুরদম, মন খুব একটা ভালো নেই। সুমন দেখেও না দেখার ভান করে কাজ করতে থাকে এই পরিদর্শন টিমকে।
"কিরে সুমন, কি করিস?" নেতার প্রশ্ন।
সুমন, "পাটালি দিয়ে গুড় ভরায়ে ভরায়ে খাচ্ছি। আপনিও অংশনিতি পারেন।"
নেতা, "মজা কত্তিছিস আমাগের সাথে! তোগের দুর্দিনি দেখতি আসলাম, আর ওমনি অপমান করার চিষ্টা কত্তিছিস! ঐরাম শত্তুরির মত কতা কচ্ছিস, কাহিনীডা কি?"
“শত্তুর না, আপনি হলেন জনগণের বন্ধু। আপনাদের এই এলাকার উন্নয়নের টাকা মা'রে খাওয়ার অধিকার আছে। আপনার একার ভালোর জন্যিতি, আমরা হাজার হাজার লোক পানিবন্দি। গতবারে কোটি টাকা দিয়ে আপনি শহরে ব্যবসা বাড়ায়েছেন। আমরা মরি কি বাঁচি, সিডা না দেখলিও চলবেনে।", সুমনের উত্তর।
নেতা, “কি কইস এসব আবোল তাবোল?”
“একবিন্দুও মিছে কইনি, আপনার কীর্তিকর্ম সব ফাঁস হয়ে যেত! টাকা আর ক্ষমতার জোরে বেঁচে গেছেন, এবার আর রক্ষে নেই। আপনি নির্ঘাত ধরা খাবেন।“, সুমনের দাতভাঙ্গা জবাব।
হঠাৎ নেতার হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। সুমনের বোকামি দেখে গ্রামের লোকজনতো অবাক; এরুপ কঠিন সত্যগুলো আজ যে কেন এড়িয়ে গেলনা সুমন! এটা কেউ বুঝতে পারছে না। আশেপাশের সন্ত্রস্ত আমজনতা পরস্পরের মুখ চাওয়াচায়ি করতে লাগলো। নেতার পাশে থাকা ঘনিষ্ট কয়েকজন সুমনকে মারার জন্য এগিয়ে আসতে চাইলে, নেতা বাঁধা দিল।
নেতা বলল, "সারাদিন খাটা পিটনা করেছে তাই মিজাজটা ইট্টু খারাপ আছে। ইট্টু পরেই সব ঠিক হয়ে যাবেনে। মাথা গরম করিসনে তোরা। ও সুমন, মন খারাপ করিসনে ভাইডি। আমিতো তোগের ভালোই চাই, উপায় নেইরে ভাইডি!" গায়ে একটু হাত বুলিয়ে দিল নেতা। তারপর হোহো করে হেসে উঠে সম্মুখের দিকে অগ্রসর হল নেতা।
কয়েকদিন পরের ঘটনা। একদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে, আর কোনদিন ফিরে আসেনি সুমন।

ভবদহের সুমন || অনুগল্প
মিন্টু ভদ্র
০৫/০৮/২০১৭

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×