“পূজো পূজো ফিলিংস মনে, তুমি মাগো এলে বলে রংবেরঙের আলোর নাচন, মনের মানুষ প্যান্ডেলে” পূজো পূজো ফিলিংস সবস্থানে, চলে এলো শারদীয় দুর্গা পূজা। এবার বাংলাদেশের শারদ উৎসবকে আরও রাঙিয়ে দিতে প্রযোজনা প্রতিষ্ঠান " টিম চ্যাপ্টার 2" নিয়ে এসেছে একটি অনন্য পূজার গান ‘পূজো পূজো ফিলিংস / Pujo Pujo Feelings’। আর গানটি রেকর্ড করা হয়েছে "স্টুডিও ওএআর" থেকে। দ্বিতীয়বারের মত যশোর থেকে পূজার গান রিলিজ দিল "টিম চ্যাপ্টার টু"। ২০শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই গানটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। গানটি পাওয়া যাবে ইউটিউব, ফেসবুক, সাউন্ডক্লাউডএ। ‘টিম চ্যাপ্টার 2’র প্রযোজনায় এবং ‘স্টুডিও ওএআর’ আন্তরিকতায় গানটি তৈরি করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন পি বি রুদ্র ও প্রতাপ দত্ত। কথা লিখেছেন মিন্টু ভদ্র। সুর এবং কম্পোজে ছিলেন পি বি রুদ্র। মিক্সিং ও মাস্টারিং করেছেন বিজন রায়। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান ঋদ্ধ রাজু দে বলেন, ‘এবার দুর্গা পূজায় “পূজো পূজো ফিলিংস” গানটি আমাদের দ্বিতীয় নিবেদন। আমরা আশাকরি গানটি বাংলাদেশের প্রতিটা পূজা মণ্ডপে ভক্তদের মনে আনন্দের তরঙ্গকে আরও বাড়িয়ে দেবে।’
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন