সন্ধার লাল নীল পর্দা ছিঁড়ে এসেছিলে...
তবে কেন বিমূখ ভালবাসা তোমার হিয়ায়...
বিচ্ছেদের ছুরি হয়তো দেখে
মন দুরু দুরু কাঁপে
অব্যক্ত কথাগুলো সবইতো
ব্যক্ত করেছি তোমার সমীপে।
মৌ মৌ স্নিগ্ধ আলোর পর্দা ছিঁড়ে এসেছিলে...
সূর্যের মত ডানা মেলেছিলে দূর থেকে
সাদা ঝর্নার মত রৌদ্র ছুঁয়ে
ভালবেসেছো আমায়...।
সবুজ মেঘের কান্নার জলফোঁটা
স্পর্শ করেছে ভালবাসার জমিন
রেখেছি আগলে
বিষ্ন্ন মেঘের শেষ জলটুকু...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



