কবির মৃত্যু
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা
কতদিন লিখিনি ...
শেষ লিখেছি কবে
আজ আর নেই মনে।
অথচ
এমন একদিন ছিল
কবিতা আর আমি
আলাদা কেউ নই।
ব্যস্ত জীবনের ভীড়ে
যখন নিজের জন্য ছিল না সময়
অন্য অনেক কিছুর মতই
আমার বন্ধুকেও
হারিয়ে ফেলেছি।
অভিমানী কবিতাও বুঝি
দিয়েছে ছুটি
আর সকলের মত।
তবু আরও একবার
কবিতার সাথে
পুরনো মিতালী
নতুন করে পাতব বলে
কলম নিয়েছি হাতে।
আজ আর আগের মত
নেই অনেক কিছুই।
সময় পেরিয়ে যায়
শব্দেরা তবু খেলার জন্য
জমায় না ভীড়।
বাতাসে ভাসে না সুর।
দরিয়ায় ছলকে উঠে না ঢেউ।
অসীম শূন্যতার মাঝে
আবিষ্কার করি নিজেকে।
দুমড়ানো কাগজের গোলায়
উপচে পড়েছে ঝুড়িটা;
অট্ট হেসে বলছে
কবি তুমি আজ মৃত।
তবে তাই হোক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন