somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরাজনীতিকরনের দুস্ট চক্রে বাংলাদেশ

০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ মুজতবা আলীর বই বিষয়ক চক্রের কথা মনে আছে? "বই এর দাম বেশী বলে পাঠকরা বই কেনে না আর বই বেশি বিক্রি হয় না বলে প্রকাশকরা বই এর দাম কমাতে পারে না"। এরকম আরো দুর্ভেদ্য চক্র আছে যেমন - বাংলাদেশের রাজনীতি।

এই চক্রের একটা শক্তিশালী দিক হচ্ছে মিডিয়া। বুঝেশুনে উদ্যেশ্ব-প্রনদিত ভাবেই হোক আর কাটতি বাড়ানোর জন্যই হোক আমাদের মিডিয়া রাজনীতির খারাপ দিকগুলি, কিছু কুলাঙ্গার রাজনীতিবিদের অপকর্মগুলি অতিরঞ্জিত করে প্রচার করে। ফলে রাজনীতির ব্যাপারে মানুষের মাঝে খারাপ ধারনা তৈরী হয় - মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়ে - রাজনৈতির ময়দানে তৈরী হয় শুন্যতা - সেই শুন্যতা পুরন করে তুলনামুলকভাবে খারাপ মানুশেরা - ফলে রাজনীতির পরিবেশ আরো খারাপ হয় - রাজনীতিতে আরো খারাপ ঘটনা ঘটে যেটা মিডিয়াতে আরো অতিরঞ্জিত হয়ে প্রচারিত হয় - আরো বেশী সংখ্যক ভালমানুষ রাজনীতি বিমুখ হয়ে পরে - তৈরী হয় আরো বড় শুন্যতা যা পুরনের জন্য আসমান থেকে ফেরেশতা নেমে আসে না বরং আরো খারাপ মানুষেরাই সেই শুন্যতা পুরণ করে - শুরু হয় খারাপের নতুন চক্র। এভাবেই ক্রমান্ময়ে খাপ থেকে আরো বেশী খারাপের দিকে ধাবিত হচ্ছে আমাদের রাজনীতি।

বর্তমান গোলমেলে সরকারও এই চক্রকেই গতিশীল করার কাজ করছে। একদিকে প্রতিস্ঠিত রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ব্যাবস্থা করা হচ্ছে অন্য দিকে রাজনীতির ব্যাপারে চলছে ব্যাপক নেগেটিভ প্রচারনা। যৌথবাহিনীর ইন্টারোগেশন সেলে রাজনীতি বিদদের কাছথেকে বক্তব্য আদায় করে তা সিডি বানিয়ে বিতরণ করা হয়েছে- দেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে। মানুশকে বিশ্বাস করান হচ্ছে যে রাজনীতি মানেই ভয়ংকর খারাপ কিছু। তাহলে প্রতিস্ঠিত রাজনিতীবিদদের সরিয়ে যে শুন্যতা তৈরী করা হচ্ছে সেটা পুরন হবে কিভাবে? ঐরকম ভয়াবহ প্রচারনার পর কোন ভাল মানুষ, কোন ভদ্র ঘরের সন্তান কি রাজনিতীতে আসবে? তাহলে কি হবে? - বর্তমানের চেয়েও খারাপ মানুষেরা যাদের মধ্যে দেশপ্রেম-সততা-ন্যায় পরায়নতা-দেশের জনগন ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট সবকিছুই বর্তমান রাজনীতি বিদদের চেয়ে অনেক কম তারাই এই শুন্যস্থান পুরোন করবে - গঠিত হবে হামিদ কারজাই বা নুরী আল মালিকির মত সরকার - আর আমরা স্থায়ীভাবে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পরব।

বাঁচার উপায় কি? না, কোন সহজ উপায় নেই। তবে একটা কঠিন উপায় আছে - উল্লেখিত দুস্ট চক্রের বিপরিতে একটি শিস্ট চক্র চালু করা। সেই চক্রের সুচনা হবে কিছু ভাল মানুষের রাজনীতিতে অংশগ্রহন এবং মিডিয়ায় সৎ দেশপ্রমিক জনদরদী রাজনীতিবিদদের হাইলাইট করার মাধ্যমে। কিছু ভাল-দেশপ্রেমিক-জনদরদী-সৎ মানুষ রাজনীতিতে আসলে কিছু খারাপ মানুষ রাজনীতি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে - রাজনীতির পরিবেশ কিছুটা ভাল হবে - আরো কিছু ভাল মানুষ রাজনীতিতে আসতে উৎসাহিত হবে - রাজনিতীর পরিবেশ আরো ভাল হবে - ফলে আরো বেশী সংখ্যক ভাল ও মেধাবী মানুষ রাজনীতে আসবে। এই শুভচক্র দীর্ঘদিন চালু রাখতে পারলেই কেবল আমাদের রাজনৈতিক পরিবেশ উন্নত হবে-আমরা আত্বমর্যাদাশীল জাতি হিসেবে দাড়াতে পারব। অন্যথায় পরাশক্তির পদলেহন ছাড়া আমাদের কোন গতি থাকবে না।

সুতরাং আমাদের বুঝতে হবে রাজনীতির পরিবেশ খারাপ বলে রাজনিতি থেকে দুরে থাকা কোন সমাধান নয় বরং তা আরো খারাপ মানুষকে রাজনীতিতে আসন গেড়ে বসারা সুযোগ তৈরী করে - যার খতিকর প্রভাব বহন করতে হয় গোটা জাতিকে। ক্যাপ্টেনের ভুলের কারনে জাহাজ ডুবে গেলে শুধু ক্যপ্টেনই নয় বরং জাহাজের সকল যাত্রিকেই ডুবে মরতে হয়। কাজেই এখন থেকে রাজনীতি বিমুখতা পরিহার করে যে যে পজিশনে আছেন সেখান থেকে, যার যে দলের প্রতি সমর্থন আছে তার মাধ্যেমেই রাজনীতিতে নেমে পড়তে হবে - রাজনিতীতে দেশপ্রেম-পরমতসহিষ্ণুতা-ভদ্রতা-দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের ব্যাপারে আপসহীনতা-জনমানুষের কল্যানে কর্মতৎপরাতা - ইত্যাদি ভাল গুনের সমাহার ঘটানোর চেস্টা করতে হবে। মনে রাখতে হবে অন্যকোন রাস্ট্র যেমন আমাদের ভাল করে দিয়ে যাবে না তেমনি সৎ নেতৃত্ব প্রতিস্ঠার জন্য আসমান থেকে কোন ফেরেশতাও নেমে আসবে না। সৎ যোগ্য নেতৃত্ব আমাদের নিজেদেরই তৈরী করে নিতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:১২
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×