গনতন্ত্র একটি নব উদ্ভাবিত দ্বীন, যেখানে এর উদ্ভাবকরা হল মিথ্যা উপাস্য এবং অনুসারীরা হলো তাদের দাস
গনতন্ত্র ( Democracy) শব্দটি একটি গ্রীক শব্দ। দু'টি শব্দের সমন্বয়ে গঠিতঃ 'গন' ( Demos) অর্থ জনগন এবং 'তন্ত্র' (Cracy) অর্থ হলো বিধান, কর্তৃত্ব বা আইন।
গনতন্ত্রের শাব্দিক অর্থ হলো মানুষের দেয়া বিধান বা মানুষের তৈরি আইন। গনতন্ত্রের সমর্থকদের মতে, এটিই গনতন্ত্রের সবচেয়ে বড় সম্পদ এবং এ কারনেই তারা এ ব্যাবস্থার প্রশংসা করে এবং সমাজ ব্যবস্থা হিসেবে গনতন্ত্রকে অনেক উচ্চ মর্যাদা দেয়া হয়।
অথচ আল্লাহ্ তাঁর রাসূল (সা.) কে হুকুম দিয়েছেন আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে বিচার ফয়সালা করার জন্য এবং মানুষের ইচ্ছা দ্বারা প্রভাবিত না হতে এবং আল্লাহ্ যা নাযিল করেছেন তা থেকে সরে যেতে যেন প্রলুব্ধ না হন।
কিন্তু গনতন্ত্র সম্পূর্ন বিপরীত। গনতন্ত্র মানুষের দ্বারা গ্রহীত বিধি-বিধান দ্বারা বিচার কার্য কিংবা রাষ্ট্র পরিচালনা সম্পূর্ন করে। যা ইসলামের সাথে সাংঘর্ষিক।
কেননা আল্লাহ্ বলেন - কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী তাদের বিচার নিষ্পত্তি কর (৫ঃ৪৯)
আইন প্রনয়নের মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ করেছে।
তারা এইসব মানব রচিত সংবিধান বা আইনকে আল্লাহ্ ত'আলার নাযিলকৃত কোরআনের দেয়া আইনের উপর প্রধান্য দেয় বিধায় তারা তাদের রচিত আইন কে তাদের সংবিধান হিসেবে গ্রহন করেছে।
অথচ আল্লাহ্ মানব জাতির সংবিধান হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন।
fb.com/BhMiraz

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




