ভুল করে তুই ফিরিস যদি.....।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনিনা-
ইট পাথরের রুক্ষ প্রলয় -
রাত্রি ঘনায় নির্জনতায়
সড়ক বাতির ক্লান্ত আলোয়।
অপেক্ষার ই প্রহর কাটে-
তাকিয়ে থাকা নীল জানালায়-
আসে যদি তোরই চিঠি
লেখা কথার পংক্তি মালায়।
প্রহর পেরোয় চুপি চুপি-
নিঝুম চোখে ঘুমের মায়া ....।
ইচ্ছে স্বপন আবির মাখায়
অলীক হলেও -তোর ই ছায়া ।
শব্দ কথার ঢাল বানিয়ে
তবুও কেন লুকিয়ে থাকিস
বুঝতে পারিস? চাইছি তোকে?
যত্নে না থাক- হেলায় রাখিস।
ভোরের আগেই হয়তো কোথাও-
ভুল ডেকে যায় রাতের পাখি-
মনের গহীন আশায় ভ'রে
তোর ই চরণ বক্ষে রাখি ।
প্রভাত আলোয় চমকে উঠি.......
মিছেই আশায় এ বুক বাঁধি
আসবে আবার আরেকটি রাত -
ভুল করে তুই ফিরিস যদি.....।
(অনেকগুলি প্রহর কেটেছে এই কম্পিউটারের সামনে বসে, কারো কথার অপেক্ষায়, কোন ব্লগের আশায়! মনে হলো- সেই ধ্বনি গুলি কোন ভাবে যদি কবিতায় তুলে আনা যেতো!)
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন