আসসালামু আলাইকুম। অনেক স্বপ্ন এবং আশা ছিল যদি কোন দিন সামুতে নিরাপদ হতে পারতাম, আজ অনেকদিন পর এসে দেখি আমাকে সেফ করা হয়েছে, বিশ্বাসই হচ্ছিল না। কি বলে যে সামুকে ধন্যবাদ দিবো ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। চাকুরী করি বিধায় ইচ্ছা সত্ত্বেও খুব বেশি সময় দিতে পারি না। তবুও অবসর পেলেই চলে আসি সামুতে। এখানে এসে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, আলোচলায় অংশগ্রহন করতে পারি, বড় বড় লেখকদের লেখাগুলোও পড়ার সুযোগ পাই, এক কথায় খুবই ভালোবাসি সামুকে। সেফ হওয়াতে অনেক বেশি পরিমান অনুপ্রেরণা পাচ্ছি, আনন্দ হচ্ছে অনেক, চেষ্টা করবো সামুর সকল নিয়মাবলী মেনে চলার।
কিন্তু আমাকে হঠাৎ করে ফন্টপেইজে ব্যান করা হয়েছিল, এবং ব্যান তুলে নেওয়াও হয়েছে। জানিনা এটার কারণ কি।
তবে আমার চেষ্টা থাকবে সবসময় ভালো লেখা পোষ্ট করা, ভালো লাগা পোষ্টে মন্তব্য করে পাশে থাকা।
ধন্যবাদ সকলকে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



