বাবা নেই বলে।
১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্ত মাখা দেহটি ঘিরে
অশ্রু জলের অবাধ প্রলাপ,
ছোট্ট খোকা অবুঝ ভাবনায়
পায় না খুজে যোগ্য জবাব।
খোকাটি যে নিশ্চুপ আজ
বাবাটি তাহার আর যে নেই,
বিধির লিখন সত্য হয়ে
সৃষ্টিকুলের মৃত্যু হবেই।
মায়ের চোখের অশ্রু ধারা
শিহরণ দিয়ে বুকিটা কাঁপায়,
এই বয়সেই বাবা হারা
ফেলে দিল তাকে ভিন্ন ধাধায়।
বাবা যে কত আবদার স্থান
মাথার উপর বিশাল ছায়া,
খোকাটি আজ নি:স্ব হল
পাবে না আর বাবার মায়া।
সমস্ত শখ বিসর্জনে আজ
নিজের কাঁধেই সমগ্র ঝুঁকি,
শুকিয়ে যাবে চোখের পানি
দেবে না কেউ একটু উকি।
বাবার অভাব হয়না পূরণ
অসহ্য যত যন্ত্রণা,
তিনি নেই বলে আজ ধরনীতে
বিরহ বেদনা যেন শোকের যাতনা।
তোমার দেওয়া শিক্ষা বাবা
মানুষ আমায় করেছে,
তুমি নেই বলে মনের কোণায়
আফসোস আজও রয়েছে।
বাবা নেই দুনিয়াতে এটা
খোদার নিপুণ পরীক্ষা,
এ পরীক্ষা দিচ্ছ যারা
আখিরাতে পাবে বিশেষ সুরক্ষা।
ছবি-গুগল।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন