ভালো মানুষ কেবল কল্পনাতেই।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেয়াল ভেঙে বাড়ছে প্রাণী
মানুষ নামের মানুষ কই,
প্রাণীকুলের সেরা সে যে
বিবেক ছাড়াই বড় হই।
দূর হতে দূর বহু দূর
খুঁজে বেড়াই মহৎপ্রাণ,
অবশেষে ক্ষান্ত হয়ে
ঘরে ফিরি বিনা ত্রাণ।
কল্পনাতেই পুষি তারে
ভালো মানুষ বলি যারে,
ইচ্ছে মত সাজাই হাসাই
লিখে রাখি তাই নীল খামে।
তবুও যেন বাচার আশা
লাল রক্ত গায়ে নিয়ে,
চিরসবুজ ময়দানে আজ
হাটতে যেতেও ভয় করে।
পানির নাম জীবন সেতো
ভুলে যেতে ইচ্ছে হয়,
ব্যবসা চলে এটা নিয়েও
সংকটে সেথায় বিষ রয়।
ফরমালিন আজ জাতীয় খাবার
না খেলে যে অসুখ হয়,
নিত্যনতুন খাবার ধরণ
মান নিয়ে কে কথা কয়!
টেবিলে টেবিলে দানবাক্স
সরকারী কাজে বয়স শেষ,
সংবিধানে এই নিয়ম ভাই
খুঁজিয়া আমি হই বিদ্বেষ।
টাকার পাহাড়ে চড়ার সুযোগ
প্রতিনিয়ত খুঁজে যাই,
মেহনত দিয়ে সে পাহাড়ে
পৌছানোর যে সময় নাই।
অর্থ মানেই পরিচয় ভাই
সম্মানের খাতায় উঠে নাম,
নীল দুনিয়ায় গমন করে
ওই যে দেখো বুড়া ভাম।
চাহিদার শেষ হবেনা কখনো
দিন দিন তা বেড়েই যায়,
আমরা যেন ভুলে যাই
ফেলে রেখে ধন দৌলত
যেতে হবে কবরের ঠিকানায়।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন