হোমিওপ্যাথ ! নিষ্ঠুর ছলনা !
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেখানে সেখানে হোমিও ডাক্তারের চেম্বার দেখে ধরেই নিয়েছিলাম যে এই প্রকারের চিকিৎসায় বোধহয় কাজ হয় ! তো সেই সুবাধে এই সম্পর্কে জানার ইচ্ছাও ছিল, অনলাইনে সার্চ করে যা পেলাম তা’ত রীতিমত বিস্ময়কর ! উইকোপিডিয়া থেকে সরাসরি দুলাইন তুলে দিলাম “এ চিকিৎসা পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও বৈজ্ঞানিক গবেষণায় এটি কার্যকরিতা প্রমাণ করতে ব্যর্থ হয়ছে। উন্নত মানের গবেষণায় ইতিবাচক ফলাফলের পরিমাণ অনেক কম পাওয়া গেছে। হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ না থাকায় বিজ্ঞানীরা একে ছদ্মবিজ্ঞান বা নিষ্ঠুর প্রতারণা বলে থাকেন।”
যদিও এটি আমাদের এই ভারত উপমহাদেশের দরিদ্র লোকজনের মধ্যে জনপ্রিয়, কিভাবে জনপ্রিয় তা বুঝে আসে না । আমেরিকাতে এর প্রচলন শুরু হয় ১৮২৫ সালে এবং শত নিরুৎসাহ সত্ত্বেও এটি এখনো কোথাও কোথাও চলছে ! কেন চলছে তা জানতে গিয়ে দেখা যায় , ক্যান্সার সহ নানা জটিল রোগের সমাধান না পেয়ে অনেকে এই দিকে ঝুকছেন, যদি কিছু হয় এই আশায় ! এবং অবশ্যই বেশিরভাগই প্রতারিত হচ্ছেন, তারপরেও প্রতিদিন নতুন-নতুন রোগী হোমিওতে ঝুকছেন ’ দেখি না কিছু হয় কিনা ‘ এই আশায় !
অবিশ্বাস্য ! আমরা কোন যুগে বসবাস করছি ! ১৭৯৬ সালে দেওয়া হ্যানিম্যানের উদ্ভাবিত এই চিকিৎসা পদ্ধতি যে একবিংশ শতাব্দীতে অচল তা বুঝতে আর কতদিন লাগবে !
উইকিপিডিয়া লিংক :
Click This Link
http://en.wikipedia.org/wiki/Homeopathy
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুনএই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।
বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন