মা নামের সাথে জড়িয়ে আছে মমতা আর ভালোবাসা, সে মা যখন যে অবস্থায়ই থাকুন না কেনো। সন্তানের জন্য মায়ের মমতা আর ভালোবাসা শাশ্বত। মা সন্তানের জন্য পুরো জীবনই ত্যাগ স্বীকার করে এটা বলার অপেক্ষা রাখে না। নিজে খেয়ে না খেয়ে, কষ্ট সয়ে সন্তান কে আগলে রাখে। আমাদের দেশে অনেক অনেক মা-ই দারিদ্র আর অভাবের কারণে ভালো নেই। আর এ কারণেই বোধহয় বেশীরভাগ মানুষের স্মৃতিতে মায়ের দু:খ-কষ্টের চেহারাই বেচে থাকে। তার প্রমাণই যেনো মেলে বারবার। মা-দিবস-এ টেলিভিশন গুলোর বিশেষ রিপোর্ট, কিংবা পত্রিকার বিশেষ সংখ্যা গুলোতে শুধু দু:খ-ব্যাথা আর কান্নার সুর। মা মানেই কি শুধু দু:খ-কষ্ট? আমরা কি আমাদের মা-দের কে এভাবেই দেখতে চাই, ভাবতে চাই? বেশীরভাগ স্মৃতিতেই কেন শুধু দু:খ থাকবে? কারণ মায়ের কষ্টের সাথে আছে মহত্ব, ব্যাপকতা, আছে দু:খ জয়ের কাহিনী। আছে ছোট ছোট আবদার, ভুবন ভোলানো হাসিমাখা মমতার আচল। মায়ের সাথে ঘটে যাওয়া ছোট্ট কিন্তু সুন্দর এরকম অভিজ্ঞতা আমাদের অবশ্যই আছে। খুব ছোট..খুব...কিন্তু পজেটিভ..এরকম গল্প পড়তে পারলে আরো ভালো লাগতো..কিন্তু এরকম লেখা কমই পেলাম...। আমার মা-ও অনেক কষ্টে আছে জানি আমি...তারপরও আমার কাছে মা মানে নিজেকে জয়..বিশ্বজয়। আমার মা-ও হয়তো বেশী খুশী হতেন এরকম মজার ঘটনা যা অন্যের জীবনে ঘটে গেছে মা কে ঘিরে তা পড়তে পারলে, শুনতে পারলে...মা-রা তো দু:খী-ই হন, কষ্টই করেন আমাদের জন্য। আমরা কি তাই সব ক্ষেত্রেই আরো পজেটিভ হতে পারি না???? নিজেদের আরো পজেটিভ কোনা অনুভূতি শেয়ার করে অন্যদের এবং মায়েদের আরো উৎসাহিত করতে পারি না???? সবশেষে সব মার জন্য এবং যারা মা হননি সেসব মেযয়দের জন্যও রইলো আমার অনেক অনেক ভালোবাসা.....
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।