আমাদের বাসার দুটা বাসার পরের বাসার নীচেই রাস্তার উপর এক পাগলী থাকতো। সারাদিন মোটামোটি ঐ একই জায়গায়...তার একটা পোটলা, একটা ছালার বস্তা, কয়েকটা ভাঙা বাটি-বুটি। ওখানেই সে চেয়ে-চুয়ে আনা চাল-ডাল ফুটাতো, কয়েকটা ইট দিয়ে কোনো মতে চুলার মতো করে, কাগজ, কাঠ-কুঠ বা এজাতীয় কিছু দিয়ে আগুণ ধরায়...আর লোকজনের কাছ থেকে পাওয়া খাওয়া-দাওয়া। আমার মা এবং ঐ লাইনে আরও মায়েরা যারা পাগলীকে মায়া করতো তারা প্রায় প্রতিদিন-ই কিছু দেয়ার চেষ্টা করতো..পাশ দিয়ে গেলে সে কিছু না কিছু বলতোই; বেশীর ভাগই চাওয়া-চাওয়ী...ঐ তোর মা-রে এইটা দিতে কইস, ঐটা দিতে কইস...এসব; এছাড়া তার জীবনে ছিলোই বা কি। পাগলীর উশকোখুশকো চুল, চোখের শীতল দৃষ্টি, ভাবলেশহীন-কিছুই বলতে না চাওয়া সে দৃষ্টি। মাঝে মাঝে নিজের মনে বকতে থাকা এলোমেলো কথা...মনে পড়ছে আজ এই সকালে...কেন জানিনা: আমার বিয়ে হয় ৩ বছর..আমি চলে গেলাম....তারপরও প্রতিদিনই নি:সঙ্গ আমার মায়ের সাথে দেখা করতে যেতাম...আর দেখতাম সেই একই ভঙ্গী...সেই একই চাওয়া-চাওয়ি...ভাত-তরকারী...নাইলে কাপড়...যার কিছুই সে ব্যবহারো করতে পারতোনা ঠিকমতো....ঐ চাওয়া পর্যন্তই.......। একটা জীবন এরকমই কেটে গেলো........দেখা-অদেখা একটা জীবন....। আসলে একটা জীবন এভাবে কেটে যাওয়ার জন্যই যেনো যথেষ্ট.....আজ অনেকদিন পর মনে পড়লো তাকে...কেন জানিনা...আমার মা-ও ঐ রাস্তা থেকে চলে এসেছে...তাই আর যাওয়া হয়না.....প্রিয় পথ পরে থাকে যারা আছে তাদেরই নিয়ে......
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।