somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক ভাসাই আজ নোনা জলে...... (পর্ব এক)

০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাত ১১টার বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলাম। শীতের রাত কিন্তু কিছুই করার নেই সকাল আটটার আগে হাজির হতে হবে সিলেট। ঐ শাখার বিভাগীয় প্রধানের কাছে অফিসের জরুরী ফাইলটা পৌঁছাতেই হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কোন মতে একটা চাকুরী যোগার হলে তা যেকোন মূল্যে আঁকড়ে রাখতে চায়। ব্যতিক্রম নই আমিও।

যাই হোক গাড়ীতে উঠে পাশের সিটে পেলাম আমারই বয়সী এক সফর সঙ্গী। ভাবলাম যাক বাবা সময়টা ভালই কাটবে। কোন বুড়ো কিংবা মাঝবয়সী পড়লেতো সারাটি পথে হাত সামলে, চুপচাপ বসে থাকতে হতো অথবা ঘুম।

দেখে মনে হলো চুপচাপ স্বভাবের তাই বাস ছাড়ার পর নিজে থেকেই পরিচয়টা সেরে নিলাম। জানলাম তার নাম পার্থ, পেশায় ইঞ্জিনিয়ার। বাপরে বিশাল ব্যাপার। দেশের বাড়ী চট্টগ্রাম, কি যেন জরুরী কাজে সেও সিলেট যাচ্ছে। তার সেই জরুরী কাজের বর্ণনা শুনে দু'একটা শব্দ ছাড়া তেমন কিছুই বুঝিনি। আসলেই স্বল্পভাষী সে। তবে কথা খুব গোছানো। আমার বেশীর ভাগ প্রশ্নের উত্তর পেয়েছি এক লাইনে।

মাঝপথে যাত্রা বিরতিতে নামলাম। খেতে বসি একই টেবিলে। এক কাপ কফি ছাড়া সে কিছুই খেল না। আমি অবশ্য একটা স্যান্ডউইচ আর এক কাপ কফি খেয়েছিলাম। কফি শেষ করেই রেষ্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আমি খাওয়া শেষ করে ওয়েটারকে বিল আনতে বললে শুনি পার্থ নাকি বিল দিয়ে গেছে। আমরা যারা ঢাকায় থাকি তারা সাধারণত এমন আচরণে অভ্যস্ত নই। আমরা ছোট বেলা থেকেই শিখেছি বন্ধুবান্ধব হোক আর সহকর্মী হোক খেতে বসলে যে যার বিল দেই অথবা ভাগ করে দেই।

রেষ্টুরেন্ট থেকে বের হয়ে দেখি বাসের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে আর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কাছে যেয়ে ধন্যবাদ জানালাম বিলের জন্য, তারপর নিজেও একটা সিগারেট ধরালাম। জানতে চাইলাম কি দেখছে আকাশের দিকে। বললো, তারা। বাকি যাদের খাওয়া শেষ সবাই বাসে উঠে গেছে শীতের কারণে। একা সেই দাঁড়িয়ে তারা দেখছে। এর মাঝে লক্ষ্য করলাম, সিগারেট একটা শেষ করে আরো একটা ধরিয়েছে। আবারো জিজ্ঞেস করলাম, চেইন নাকি? এত সিগারেটতো ভাল না। উত্তরে শুনলাম, "ভাই, নিজের বলতে এই একটাই আছে। নিয়মিত অভ্যাস শুধু একটাই।"

আবারো যথারীতি গন্তব্যের উদ্দ্যেশে যাত্রা শুরু। এবার উঠে একটা ঘুম দিলাম, কাল সারাদিন আবার কাজ সেরে রাতে ঢাকা ফিরতে হবে। ঘুম ভাঙ্গলো বাসের ঝাঁকিতে। দেখলাম পৌঁছে গেছি উপশহর। এখানেই নামতে হবে। ওদিকে পার্থকে দেখলাম সে ইতিমধ্যে তার ব্যাগ নিয়ে নেমে গেছে। নিজের ব্যাগ নিয়ে বাস থেকে নেমে দেখলাম সে একটা সি.এন.জি ঠিক করে উঠে যাচ্ছে। ডাক দিতে যেয়ে দেখলাম তার ব্যাগ থেকে কিছু একটা পরে গেল রাস্তায়। ডাক দিলাম, পার্থ ভাই। না সে শুনলো না। সি. এন. জির সাথে আমার দূরত্ব বেড়ে গেল মূহুর্তের মধ্যেই বেশ খানিকটা। এখন আর ডেকে লাভ নেই, শুনবে না সে। যেখান থেকে সে সি. এন. জি - তে উঠেছে সেখানটায় যেয়ে দেখলাম, রাস্তার উপর পরে আছে তার ব্যাগ থেকে পরে যাওয়া একটি ডায়রী। হাতে তুলে নিলাম। ভাবলাম এখানে হয়তো তার ঠিকানা অথবা ফোন নম্বর পাওয়া যেতে পারে। পৌঁছে দিব ঢাকা ফিরে।

ডায়রীর কোথাও খুঁজে পেলাম না কোন ঠিকানা কিংবা ফোন নম্বর। যাই হোক রেখে দিলাম নিজের কাছে। যদি কোন দিন খুঁজে পাই ফেরত দিব এই আশায়।তবে ডায়রীর মাঝামাঝি একটা পৃষ্ঠায় বড় অক্ষরে লিখা
"বুক ভাসাই আজ নোনা জলে...।"

চলবে...
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×