সাংবাদিকতার সঙ্গে জড়িত বেশিদিন নয়। লেখালেখির হাতও খুব একটা ভালোনা। কিন্তু ইচ্ছেটা প্রবল। লেখার মত অনেক কিছুই চোখে পড়ে যায় মাঝেমাঝেই। কিন্তু কেন যেন আত্মবিশ্বাস নামের স্থানটিতে একটু ঘাটতি। এখন যে বিষয়টা নিয়ে লেখার সাহস করছি জানি না সেটা কে কিভাবে গ্রহন করবেন। কিন্তু তারপরও....
পেশাগত কারণেই মাঝেমাঝে রাত করে বাড়ি ফিরতে হয়। রাতের রাজধানী বহুরূপী। বিশেষ করে একটা ব্যাপার চোখে পড়ার মত তো বটেই। বাড়ি ফেরার পথে বেশ কয়েকটি স্পটে দেখা যায় রাতের মাধবীদের। আবার রাতের লোকাল বাস ধরেই ঘরের দিকে ছুটতে দেখা যায় বিভিন্ন পেশার সাথে জড়িতদের নারীদের।
কষ্ট লাগে যখন দেখি, একদল যখন ঘরে ফিরছে পরিবারের সান্নিধ্যে নরম বিছানায় আয়েশি স্বপ্ন দেখতে, সারাদিনের ক্লান্তি মুছে ফেলতে, ঠিক সেসময়ই রাজপথে নামছে বেঁচে থাকার রসদ জোগাড়ে। নরম বিছানা, আয়েশি স্বপ্ন, পরিবারের সান্নিধ্য এসব তো দুরের কথা যে শরীরের বিনিময়ে কতিপয় ক্ষুধার্ত পুরুষকে সন্তুষ্ট করতে হয় সেই শরীর বিকিয়ে দিয়ে কোন দিন হয়তো পারিশ্রমিকও জোটে না। কারণ, একজনের পরিশ্রমের ঠাকায় যে ভাগ অনেকগুলো। পুলিশ, দালাল আরো কতজন!
ওদের নিরানন্দ জীবনে একটু রাতের ঘুমের আনন্দও কি জুটবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


