• ওভাবে চুমু খায়না, তিতলি বানু, শরীরে মিশে যাবে, রোগ জীবানু
• নিজ চেহারার, ভীষণ ভক্ত, আয়না দেখি, পাঁচ ওয়াক্ত
• শুনে হই, মর্মাহত, মেয়েটা, বিবাহিত
• তোমার বন্ধুত্ব, আমি পাইলে, নুন লাগবে না, কোন ডাইলে
• জন্ম হোক, যথাতথা, পয়সা-পাতিই, বড় কথা
• ভালোবাসা, সব কিছুরই মূলে, তাইতো চিনি, পানিতে যায় গুলে
• এ বাড়ির ছাদে পাঞ্জাবি, ও বাড়ির ছাদে সেলোয়ার, দুটোকে এক করার সাধনায়, সালমা ও দেলোয়ার
• ছেলেটা বাদাম ছিলিত, মেয়েটা বাদাম গিলিত, বাদাম হইল শেষ, মেয়েটা নিরুদ্দেশ
• জোনাকি তুই, পারলে আসিস বাসায়, কয়েল আছে, কামড়াবে না মশায়
• যখন বিবাহ, হয়নি মেয়েগুলার, তখন তাদের, বাসায় যেতাম রেগুলার
• চাঁদের হাসির বাধ ভেঙেছে, বুয়ার হাতের গ্লাস ভেঙেছে, উছলে পড়ে আলো, উঠলো পিঠের ছালও
• বিনার মা, বিষয়টা রেখ নলেজে, শুক্রবারে, মেয়ে কেন যায় কলেজে
• ধনধান্যে, পুষ্পে ভরা, পুষ্প দিয়ে, খাইছি ধরা
• তোমার মতো, পাইনি আমি কাউকে, তাইতো আমি, পায়েস বলি জাউকে
• বারবার বোকা হই, আমি তো আর পারি না, দূর থেকে জরিনাকে, মনে হয় কারিনা
• জানি আমি, এ জীবনে বড় কে, তুমি গেলে, থাকি আমি নরকে
• আমি হাঁটলে চাঁদও হাঁটেন, আমি থামলে চাঁদও থামেন, এতই যদি ভালোবাসেন, তবে আকাশ থেকে নামেন
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


