somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

------***জয়মালা'র জয়ের গল্প***------ /:)/:)

১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

** জয়মালা:

আমাদের পাশের বাড়ি'র মেয়ে।ওরা হিন্দু।আমাদের বাড়ি'র পর থেকেই হিন্দু পাড়া।একটু খাটো করে।সহজ সরল বোকা-বোকা টাইপ একটা মেয়ে।আর সবার মত না।


একেবারে অপরিচিত আপনি,ওর সাথে কথা বললে-আমি নিশ্চিৎ আপনি অবাক হবেন। ও আপনার সাথে এমনভাবে কথা বলবে,যেন আপনাকে অনেক দিন থেকে চেনে।বেশকিছু দিন কাজের জন্য বাইরে ছিলেন।গ্র‌াম্য মেয়েরা যেমন হয়।

**বিয়ে না হওয়া:

গ্রামের হিন্দু মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়।বয়স পনের কি ষোল হওয়ার আগেই। এক্ষেত্র সরকারের বাল্যবিবাহের আইনের শাস্তি'র থেকে বাবা-মায়ের কন্যাদায়ের শাস্তি অনেক উপযোজকের কাজ করে।


জয়মালা দেখতে একটু শুকনা ও খাটো হওয়ায় অনেকবারই ওর বিয়ে'টা হয়ে হয়ে করেও শেষ পর্যন্ত হচ্ছিল না।নানা রকম গ্রাম্য কথা'র মধ্য দিয়ে যেতে হয়েছে।এই কটু কথা আস্তে আস্তে হতাশায় ওকে আরো কাবু করে ফেলছিল।;)

**শুভ দিন:

জয়মালাকে দেখতে এসেছে।আমাদের ঐখানের হিন্দু মেয়েকে দেখতে আসার ব্যাপার টা কেমন যেন।পাড়ার সকল মুরুব্বিকে ডাকতে হবে।খাওয়া-দাওয়া হবে। বিকেলে উঠোনে সবাই বসবে। মাঝখানে একটু খোলা যায়গায় একটা চেয়ারে -বিয়ের কন্যা টা এসে বসবে।চারপাশে তখন উৎসুক নারী-পুরুষ।এর পর শুরু হবে পাত্রপক্ষের সাথে দরদাম।
১ ভরি সোনার গহনা আর জামাইকে নগদ ৫০ হাজার টাকা'র বিনিময়ে পাত্রপক্ষ রাজী হল।/:)

**সিথীর সিদু'র;শুভ-বিবাহ:

জয়মালা'র মুখে আবার ফিরে এসেছে সেই বোকা-সোকা হাঁসি।
ঢাকা থেকে যাওয়ার পর যখন ওর সাথে আমার দেখা, আমাকে দেখেই ও বলল- ভাইয়া শেষপর্যন্ত আমার বিয়েটা হইল।
আমি বললাম জয়মালা তোর জামাই কি করে?
বলল- উনি এখনো কিছু করে না। তবে বিয়ের পর মাছের ব্যবসা করবে।

** যে সুখের জন্য অপেক্ষা:

না হয়নি-জয়মালা'র স্বপ্ন কি ছিল জানি না।তবে ওর কপালটা সুখের হয় নি।ওর মানুষ'টা যাকে ও নিজের বলে ভাবত- সেই মানুষ টা ওকে নিজের করে নেয় নি। খারাপ মানুষের সাথে উঠাবসা।টাকার জন্য জয়মালাকে মারধর করাই ওর রোজকার ঘটনা হয়ে উঠে।জয়মালা'র মা এরওর কাছে থেকে টাকা চেয়ে চিমটে মেয়ে জামাইয়ের নেশা'র টাকার যোগান দিয়ে যাচ্ছিল মেয়ের সুখের আশায়।

একদিন নেশা কেটে যাবে।

** জয়মালা'র জামাই এখন আর নেশা করে না:

আজ সকাল থেকে জয়মালা'র জামাই আর নেশা করবে না।জয়মালাকে মারধর করবে না। আমাদের বাড়ী'র মোবাইলে জয়মালা ফোন করে আর কান্নাকাটি করবে না। মেরে অচেতন করে আর হাসপাতালে পাঠাবে না।দেখতে সুন্দর না,বোকা-সোকা বলে আর অপমান করবে না।
আজ জয়মালা'র জয়ের দিন।আজ থেকে ওর মুখের থাকবে সেই পুরানো হাসি... সুখের দিন আজ বুঝি ধরা দিবে।

------------------****-------------------

** পরিশেষ: আমি নিশ্চিৎ জয়মালা সত্যি এমন সুখ চায়নি।গতরাতে জয়মালা'র কপালের দেয়া সিদু'রই ছিল শেষ সিদুর।রাতে খারাপ পাড়ায় গিয়ে বিষাক্ত তারি খেয়ে সকালে জয়মালর-উনি,মানুষটা স্বর্গে চলে গেছে।

রেখে গেছে জয়মালা আর তার ৭ মাসের অনাগত সন্তানকে।/:)
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

যে কারণে ১১ দলীয় বা জামায়েত ইসলাম জোটকে ক্ষমতায় আনা উচিৎ

লিখেছেন সূচরিতা সেন, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৫


এটা সত্য যে জামায়েত ও এনসিপি দূরনীতি গ্রস্থ সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই আর এইটাই তাদের সব থেকে বড় শক্তি। তারা বিশেষজ্ঞর জন্য ও সচ্চতা জন্য এবং সংস্কারের জন্য... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×