পবিত্র কুরআনে মহান আল্লাহ বলছেনঃ
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ.
“সে ব্যক্তি অপেক্ষা বেশী জালিম কে, যে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করে! নিশ্চয় আল্লাহ জালিমদের কে পথ প্রদর্শন করেননা।” (সূরা আনআমঃ ১৪৪)
# কোন মুসলমান আল্লাহর বান্দাকে কেউ বিনা প্রমাণে নাস্তিক বলবেন না, প্লিজ ।
**
কেউ যদি রাসুলের(সাঃ) ব্যাপারে কোন ধরনের মিথ্যাচার করে তবে সে যেন প্রকারান্তরে আল্লাহর উপরই মিথ্যারোপ করল। এতো গেল কুরআনের কিছু আয়াত। রাসুলের(সাঃ) হাদীসেও হুমকি কম নেই। স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেনঃ
“তোমরা আমাকে নিয়ে মিথ্যাচার করোনা। যে আমাকে নিয়ে মিথ্যে বলবে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।”
(মুত্তাফাকুন আলাইহি। ফাতহুল বারীঃ ১/৯৯। সহীহ মুসলিমঃ ১/৯)।
কেউ যদি ব্লগে অন্য কোন মিডিয়াতে রাসুল (সাঃ) -এর নামে পাগলামী পূর্ন কুরুচীকর কথা বলে থাকে, তবে ব্যাক্তি মানুষের নামে আন্দোলন না করে কেন সমগ্র মানুষের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন ?
নিশ্চয় ইসলাম ও রাসুলের অবমাননাকারী তার উপযুক্ত শাস্তি পাবে।
কিন্তু কোন একজন বা ব্যাক্তিবিশেষ ব্লগারের জন্য কেন জেনে শুনে আপনি সকল সাধারণ মুসলমানকে মিথ্যে অপবাদ দিচ্ছেন ?
ভেবে দেখুন, আল্লাহ কি আপনাদের ক্ষমা করবেন ?
শাহবাগে কিছু খুনি, নারী ধর্ষকের বিচার দাবী করা কি নাস্তিকতা ? কেন শুধু শুধু কয়েকজন যুদ্ধোপরাধী- নারী ধর্ষককে বাচাতে গিয়ে আপনি নিজে পাপী হচ্ছেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





