টাইগার সমর্থক সোয়েব আলী
১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোয়েব আলী । বাংলাদেশ ক্রিকেটকে ভালবাসে এমন কেউ নাই যে এই মানুষটিকে চিনে না । এই সেই মানুষ যে কিনা সারা গায়ে রং মেখে গত কয়েকটা বছর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলায় গ্যালারীতে উপস্থিত হয়ে পাগলের মতো বাঘের গর্জন দেয়। খেলোয়ারদের অনুপ্রেরনা দেয় । এই সেই সোয়েব আলী যে কিনা প্রচন্ড শীত কিংবা রোদে রং মেখে গ্যালারীতে থাকে ।এই সেই সোয়েব আলী যে একজন সামান্য মটর মেকানিক হয়েও নিজের জমি বিক্রি করে বিদেশে গিয়েছে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিতে । এই সেই সোয়েব আলী যে বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময় সাপোর্ট করার অপরাধে মানুষের কাছে অপমানিত হয়েছে নির্যাতিত হয়েছে । মাঠে যাবার পথে ছেলের মতো বড় করে তোলা খালুর মৃত্যু সংবাদ শুনেও বাসায় না ফিরে মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করা সেই ছেলেটাও কিন্তু এই সোয়েব আলী ।তার একটাই কথা দেশ আগে আমার টিম আগে ।
ধরুন তো বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্যালারীতে এই টাইগার শোয়েব আলী সারা গায়ে রং মেখে টাইগার সেজে বাংলাদেশের পতাকা হাতে তুলে বাংলাদেশ বাংলাদেশ বলে গর্জন দিচ্ছে । আর টিভি সেটের সামনে বসে থাকা আপনি আমি এটা দেখছি ।ওই মূহুর্তটি সত্যিই সবার জন্য একটা প্রিয় মূহুর্ত্য হবে । ঠিক ওই মূহুর্তে গর্বে বুক ভরে যাবে বিশ্বাস করেন। তবে আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে এই বাঘের গর্জন শুনতে পারবো কিনা এখনো নিশ্চিত না । আর্থিক ভাবে সোয়েব আলীর পরিবার ভাল না । তার পক্ষ্যে সম্ভব না নিজের খরচে অস্ট্রেলিয়াতে যাওয়া ।
অস্ট্রেলিয়ার গিয়ে টিমকে সাপোর্ট দিতে পারবে না এটা ভাবতেই পারছে না সোয়েব আলী । এ কথা ভেবে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন তিনি ।
আজ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশন (বিসিএসএ), বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকে ক্রিকেট অনুরাগী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে সোয়েব আলীকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাওয়ার ব্যাপারে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে।
আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতার হাত বাড়ায় দিবেন ।ইনশাআল্লাহ বিশ্বকাপে বিদেশীর মাটিতে বাঘের গর্জন শুনতে পারবো।দেখতে পারবো সবুজ লাল পতাকা । দেখতে পারবো টাইগার ফ্যান সোয়েব ভাইকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন