প্রথমেই বলে নিচ্ছি আমি ধর্ম বিষয়ে তেমন বেশী কিছু জানি না। আমি মধ্যমপন্থী একজন মুসলমান বেশী বাড়াবাড়িতেও নেই আর কোন বিষয়কে অতিরঞ্জিত করাও পছন্দ করি না। সে যা-ই হোক, গতকাল থেকে সোস্যাল মিডিয়া সহ ব্লগগুলোতে দেখছি শবেবরাত উপলক্ষে সারারাত নফল ইবাদত করার বিরুদ্ধে অনেক মোল্লাদেরই এলার্জি তাদেরকে বলছি- "ধরেই নিলাম শবে বরাত কোরআন হাদীসে নেই কিন্তু সারারাত নফল ইবাদতে কোন বাধা আছে বলে আমার জানা নেই। এমনকি রসূল (সাঃ) অনেক রাতে সালাত আদায় করতে করতে নিজের পা ফুলিয়ে ফেলতেন, সহিহ হাদীসে দেখেছি (হাদীস নং সঠিক মনে নেই)। এর প্রেক্ষিতে আমরা যদি (শাবানের ১৫ তারিখ রাতেই হোক অথবা অন্য যেকোন রাতেই হোক ) সারারাত নফল ইবাদত করি তাতে কেন তথাকথিত মোল্লাদের এতো চুলকানি, তা আমার বোধগম্য নয়। আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, কিভাবে একজন মানুষ/মোল্লা একপ্রকার নিশ্চিতভাবেই বলে যে "এভাবে আপনার নামাজ হবে না" সেটাও আমার মাথায় ধারেনা। শুনেছি এক ব্যক্তি ১০১ টি খুন করার পর পয়গম্বর হয়েছেন এবং তিনি জান্নাতে যাবেন মর্মে আল্লাহ পাক প্রতিশ্রুতিও দিয়েছেন। তাই তথাকথিত মোল্লাদের কাছে আমার অনুরোধ প্লিজ ধর্মটাকে জটিল করবেন না, আল্লাহ নিজেই বলেছেন ইসলাম শান্তি, সহজ ও সরল ধর্ম, তাই যে মুসলমান ব্যক্তিরা শাবান মাসের ১৫ তারিখ রাতে মহান আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় সারারাত নফল ইবাদত করতে ব্রতী হয় তাদেরকে ধর্ম বিষয়ক জটিল মারপ্যাঁচে ইসলাম বিমুখ করে দিবেন না। হয়তো আপনার দেখানো জটিলতার জন্য সেই ব্যক্তি ধর্মবিমুখ হয়ে পরবে আর তার দায় ভার হাসরের ময়দানে আপনাকেই বহন করতেও হতে পারে।
সর্বোপরি বলতে চাই ইসলামকে জটিল ধর্মে রূপান্তর করার অপচেষ্টা পরিহার করুন এতে হয়তো অনেক মানুষ ধর্ম বিমুখতা ব্যতীরেকে ইসলাম গ্রহণে সচেষ্ট হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




