প্রায় ১৫০০ রোহিঙ্গা নাকি নাফ নদীতে নৌকায় আটকে পড়ে আছে । তারা মায়ানমারে ফিরে জেতে পারছে না আবার বি জি বি তাদের বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না । তো তাদের এখন কি হবে ?
এই বিষয় নিয়ে আমাদের মিডিয়ার ভুমিকা নিয়ে আমি খুব হতাশ । যেরকম ভাবে ব্যাপারটা প্রচার পাওয়ার কথা ছিল সেরকম কিছুই দেখছি না । ব্লগে কিছু লেখা পড়লাম । পক্ষে বিপক্ষে অনেক যুক্তি । কিন্তু আমাদের সবার আগে চিন্তা করা উচিত যে তারা মানুষ । এখানে অন্য দেশ সাহায্য করতে পারে কিন্তু আমাদের মত প্রত্যক্ষ ভাবে না । আর যারা বিভিন্ন যুক্তি দিয়ে এর বিরুদ্ধে বলছেন , তাদের বলবো আমাদের একটু কষ্ট নিশ্চয়ই হবে তাই বলে এরকম অমানুষের মত আচরণ করা ঠিক হবে না । তাও যেখানে আমাদের দেশের বেশ কিছু মানুষকে এরকম একটা অভিজ্ঞতা আছে । আমার বাবার কাছে গল্প শুনেছিলাম যে পশ্চিমবঙ্গে উনারা যখন শরণার্থী হিসেবে যান তখন বৃষ্টি থেকে বাচার জন্য এক লোকের খড়ের চালার নিচে গোটা পরিবার আশ্রয় নিয়েছিল । ঐ মালিক ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে বের করে দিয়েছিল । ব্যাপারটা অবশ্যই খুব খারাপ লাগে শুনতে কিন্তু এখন মনে হচ্ছে বাপ- দাদা এর কপাল ভালো ছিল । তখন ভারত যদি আশ্রয়টুকু না দিত তাহলে কি অবস্থা হত? আমরাও পশ্চিমবঙ্গের সেই খড়ের চালার মালিকের মত ব্যবহার করছি নাতো? নাকি আরও খারাপ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



