অনেকেই দেখি বিভিন্ন সময়ে বাসের ড্রাইভার-হেলপারদের সাথে খারাপ ব্যাবহার করেন । বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা যখন কয়েকজন একসাথে উঠে । অনেকসময় মাঝবয়সী চাকুরীজীবীদেরও দেখি হেল্পারদের সাথে বিনা কারনে খারাপ ব্যাবহার করে । এই মানসিকতার লোকজন সম্ভবত মনে করে চিল্লাচিল্লি করে তার খুব ক্রেডিট বাড়লো । মনে রাখা দরকার –
১ । বাসের ড্রাইভার –হেলপাররা অনেক ভোর থেকে রাত দশটা কিংবা এগারটা পর্যন্ত কাজ করে খুব সামান্য টাকাই পায় ।
২ । বাস খালি গেলে তাদের ইনকাম আরও কমে যায় ; তাই কিছু স্টপেজে তারা যাত্রী তুলতেই চাবে । এই অপেক্ষাটা অবশ্যই বিরক্তিকর , অনেকেই এমন ভাবে গালাগালি শুরু করে যে কি বলবো ! মনে রাখবেন আপনি শুধুমাত্র কিছুটা রাস্তা যাবেন , আর তারা সারাদিন এই অসহ্য গরম কিংবা জ্যামের মধ্যেই কাজ করে ।
৩ । কিছু ডাইরেক্ট বাস অনেক সময় যাত্রী পায় না , এরকম একটা বাসে একদিন স্টপেজ ছাড়া আমি উঠলাম (আরও কিছু লোক উঠেছিল) । একজন শুরু করলো , তুমি স্টপেজ ছাড়া যাত্রী উঠাইলা কেন ? তোমারে লোকাল বাসের ভাড়া দিমু । এরপর সবাই লোকাল বাসের ভাড়া দেওয়া শুরু করলো । সেই হেল্পারের অসহায় মুখটা মনে পড়লে আজো খারাপ লাগে ।
৪ । ছাত্রদের হাফ ভাড়া কেন ? আমি তো কোন কারন পাই না । হাতে ত্রিশ/চল্লিশ হাজার টাকার সেট নিয়া বাসে হাফ ভাড়া দেন , লজ্জা পাওয়া উচিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


