প্যাকেট ট্রেসার: নেটওয়ার্ক সিমুলেশনের অপরিহার্য সফটওয়ার।
২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাউটার! এমন একটি ডিভাইস যা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্ক গুলোকে একত্র করে একজনের সঙ্গে অপর জনের যোগাযোগকে সহজ করে দিয়েছে। এক কথায় আমাদের ইন্টারনেট নেটওয়ার্কের মেরুদণ্ডে যে ডিভাইস গুলো কাজ করছে তাদের মধ্যে অন্যতম একটি ডিভাইস এটি। এটি ছাড়া বর্তমানে ইন্টারনেট নেটওয়ার্ককে চিন্তাও করা যায় না। এর মূল কাজ হচ্ছে বিভ্ন্নি অপরিচিত নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা।যারা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তারা অবশ্যই এটি সম্পর্কে জানেন।এই রাউটারের ব্যাপারটি প্রথম নিয়ে এসেছে সিসকো নামক প্রতিষ্ঠান এবং তাদের তৈরী রাউটার এখন পর্যন্ত সবচেয়ে ভাল ও দামী।আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠানেরও রাউটার আছে।রাউটার ২ ধরনের সফটওয়ার রাউটার এবং হার্ডওয়ার রাউটার। সাধারণত ছোট মাপের ইনর্টানাল নেটওয়ার্কের জন্য সফটওয়ার রাউটার ব্যবহৃত হয় বাকী সব নেটওয়ার্কেই হার্ডওয়ার রাউটার ব্যবহৃত হয়। একটি হার্ডওয়ার রাউটারের মূল্য সর্ব নিম্ন ৩ লক্ষ টাকা থেকে শুরু হয়।তাই এই রাউটার কিনে প্রেকটিস্ করার ক্ষমতা অনেকেরই নেই। কিন্তু শিখার জন্য এমন কি নেটওয়ার্ক এডমিনিষ্ট্রেটরদের কোন নতুন নেটওয়ার্ক স্থাপনের পূর্বে তা পরীক্ষা করার জন্য রাউটারের প্রয়োজন হয়।এর জন্য বিভিন্ন ধরনের সিমুলেশন আছে, তাদের মধ্যে সবচেয়ে ভাল “প্যাকেট ট্রেসার” যা তৈরী করেছে সিসকো নিজেই এবং এতে রাউটারের সকল কাজের পাশাপাশিও সার্ভার সহ পুরো একটি নেটওয়ার্কের কার্যকারীতা পরীক্ষামূলক ভাবে দেখা সম্ভব।চলুন দেখে নেই সফটওয়ারটির কিছু স্ক্রিন শর্ট।
আমার নিজের তৈরী করা একটি নেটওয়ার্কের সিমুলেশন।
রাউটার গুলোর ফিজিক্যাল অবস্থা।
রাউটারের ভিউ।
সুইচের ভিউ।
সফটওয়ারটি ডাউনলোড করুন
এ লিংক থেকে।
এই লেখাটি ইতিপূর্বে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত।
www.mithundey.co.cc
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন