somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ রাত ২টা থেকে ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হতে পারে

০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবমেরিন কেব্ল্ সি-মি-উই-৪-এর রিপিটার মেরামতকাজের জন্য আজ শনিবার রাত ২টা থেকে পরবর্তী তিন-চার দিন বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ সাময়িক বিঘ্নিত হতে পারে। বাংলাদেশ ওই একটি মাত্র সাবমেরিন কেব্লের মাধ্যমেই টেলিযোগাযোগের ক্ষেত্রে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত।
বাংলাদেশ সাবমেরিন কেব্ল্ কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি সম্পর্কে জানান, রিপিটার মেরামতের কাজ ৯ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও পরে ওই সময় আরো এগিয়ে আনা হয়েছে। ৭ আগস্ট রাত ২টায় এ কাজ শুরু হচ্ছে। কাজ শুরু হওয়ায় পাওয়ার রিকনফিগারেশনের জন্য কিছুটা সমস্যা হতে পারে। এতে প্রথম দু-এক ঘণ্টা ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই রাত ২টায় কাজ শুরু হচ্ছে। ওই সময় ইন্টারনেট তেমন ব্যবহার করা হয় না। তবে বিকল্প ব্যবস্থাও এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। সাবমেরিন কেব্ল্ সিস্টেম প্রভাইডার ভারতীয় এয়ারটেলের মালিকাধীন 'আই-টু-আই'-এর কাছ থেকে বিকল্প ইন্টারনেট ব্যান্ডউইডথ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও কয়েকবার সি-মি-উই-৪-এর রিপিটার মেরামতের কাজ হয়। সে সময়ও বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বিকল্প ব্যবস্থা গ্রহণে তেমন সমস্যা হয়নি।
মনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, সি-মি-উই-৪-এর এ ধরনের রিপিটার মেরামত বা প্রতিস্থাপন নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজেরই অংশ। এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। মালয়েশিয়ার মালাক্কা ও সিঙ্গাপুরের টুয়াসের মাঝামাঝি এলাকার সাগরে এ রিপিটার মেরামতের কাজ চলবে।
প্রসঙ্গত, এর আগে গত বছর অক্টোবরে সি-মি-উই-৪-এর মালয়েশিয়ার ল্যান্ডিং স্টেশন মালাক্কা থেকে ৩১৬ কিলোমিটার দূরে দুটি রিপিটার প্রতিস্থাপন করতে হয়। তখনও ওই মেরামতকাজ চলার সময় দেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডাবি্লউ) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর প্রতিষ্ঠানগুলোর জন্য বিকল্প পথ গ্রহণ করতে হয়। গত বছরের মে মাসেও সি-মি-উই-৪ রিপিটার মেরামতকাজের সময় বাংলাদেশে সংশ্লিষ্ট সব সার্কিট বিকল্প ব্যবস্থায় রি-রুটিং করা হয়। ওই পথ পরিবর্তনের সময় দেশে ইন্টারনেট সেবা প্রায় স্বাভাবিক থাকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশ একাধিক সাবমেরিন কেব্ল্রে সঙ্গে যুক্ত হতে না পারলে এ ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×