somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌমুদী তৃষ্ণায়

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা কারো কারো কাছে নির্দয় শীতকাল হলেও আমার জন্য আশীর্বাদের। বিশেষ কোনো কারণ নেই , গরম একেবারেই সইতে পারি না বলে ! তবে যান্ত্রিক শহরে দিনের আলোতে শীতকাল খুব একটা হিম না নামালেও সন্ধ্যার চাঁদ ঠিকই উঁকি দিয়ে যায় নারকেল গাছের পাতার ফাঁকে ফাঁকে।


দিনের নিয়মমাফিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পাশের রেস্তোরাঁ শিস দিয়ে ডাকে। গোধূলির শেষ আলোতে রঙচঙে রেস্তোরাঁ ততক্ষণে রাত্রির নতুন সাজ একে একে গায়ে জড়াতে ব্যস্ত। ক্লান্তি কমাতে সেখানে এক কাপ চা নিয়ে বসলে রাস্তার ধুলো , পাশ দিয়ে হুস করে চলে যাওয়া যাত্রীবাহী বাসের চাকার ঘর্ষণ, শিরশিরে বাতাসের হু হু শব্দ – সব এসে জমা হয় আমার চায়ের কাপে। চায়ের দামও এখন ক্রমশ ঊর্ধ্বমুখী ; আট টাকা প্রতিকাপ ! ছলাৎ ছলাৎ ঘূর্ণন শেষে চায়ের সাথে চিনি মিশে একাকার হলে সেখানে যেন মুহূর্তেই বেজে ওঠে বাঁশীর সুর ! তখন আমার রাত্রিকালীন ব্যক্তিগত ঘর আমায় টানতে থাকে। সাধারণের কাছে এটি মামুলী ঘর হলেও আমার এই ব্যক্তিগত ঘরের পলেস্তরায় গাঁথা আছে অজস্র পরিবর্তনের মোটামুটি অখ্যাত সব সুখী গান, কিছু স্বপ্ন।


আমার চোখের পৃষ্ঠা ভারী হবার আগ মুহূর্ত পর্যন্ত সময়ের ভেলভেটে আমি নকশা আঁকি বাঁশীর দীর্ঘ কিন্তু গভীরতম চুম্বনে। যদিও রোজকার ক্লান্তির মাঝে নিঃশব্দে বসে থাকা সময়কে বদলানো সহজ হয় না আমার জন্য, তবু নিজের মাঝের উদ্দাম বোহেমিয়ান সত্ত্বার টান থাকলেও ব্যক্তিগত ঘরটির মায়াও ছাড়তে পারি না , পায়ে পায়ে ফিরে আসি এখানেই। ঘরময় নিঃসঙ্গ পাখির ওড়াওড়ি দেখলে বেশীরভাগ সময়ই আমার ইচ্ছে হয় নৈঃশব্দ্যের চক্রবালে রাতের আকাশের বুক জুড়ে নক্ষত্রফুল হয়ে থাকি । গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকতে চাই কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়াও আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে বলে প্রাপ্তি আর বাসনার মাঝে খানিকটা ফাঁক থেকেই যায়।


এসব ভাবতে ভাবতে একটা সময় দু’চোখ ছাপিয়ে আমার ঘুম নামে । কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণায়।

=====

উৎসর্গ - ৎঁৎঁৎঁ কে। কিছুদিন আগে অপ্রত্যাশিত ভাবে মন্তব্যের জবাবে কবিতা লিখে আমাকে ঋণী করায় তার জন্য এ উৎসর্গ। ঋণী থাকতে ভালো লাগে না ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
৫০টি মন্তব্য ৫০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×