সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা একামাই টেকনোলজিস নতুন রিপোর্ট প্রকাশ করেছে৷ রিপোর্টে বলা হয়েছে, দ্রুতগতির ইন্টারনেটে শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া, হংকং এবং জাপান৷ ইন্টারনেট সেবা প্রদানে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ-এর ক্ষেত্রে উক্ত দেশগুলো শীর্ষে রয়েছে৷ সমগ্র বিশ্বে ইন্টারনেট গতির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া গড়ে ১৪.৬ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) নিয়ে শীর্ষে রয়েছে৷ জাপান রয়েছে দ্বিতীয় অবস্থানে৷ যার গড় গতি হচ্ছে ৭.৯ এমবিপিএস৷ হংকং ৭.৬ এমবিপিএস গতি নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে৷ দ্রুত গতির ইন্টারনেটের ক্ষেত্রে শীর্ষ দশটি দেশের অন্যান্যগুলো হচ্ছে- রোমানিয়া, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক এবং চেকপ্রজাতন্ত্র৷ গড় ৩.৯ এমবিপিএস গতি নিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে ১৮তম স্থানে৷ দক্ষিণ কোরিয়ায় রয়েছে ৭৪ ভাগ দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ৷ যা বিশ্বে প্রথম অবস্থান দখল করে আছে৷ জাপানে দ্রুতগতির ব্রডব্যান্ড রয়েছে ৬০ ভাগ এবং হংকং এ রয়েছে ৪৬ ভাগ৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ২৪ ভাগ নিয়ে বিশ্বে ১২তম অবস্থানে রয়েছে৷ গোটা বিশ্বে ব্রডব্যান্ড সংযোগের হার হচ্ছে ১৯ ভাগ৷ রিপোর্টে বলা হয় অত্যাধুনিক ও উন্নত সেবা প্রদানে দ্রুতগতির ইন্টারনেট গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করে থাকে৷
দ্রুতগতির ইন্টারনেটে শীর্ষে দক্ষিণ কোরিয়া ও জাপান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।