somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়াবেটিস নির্ণয়ের সহজ পরীক্ষা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়াবেটিস নির্ণয়ের জন্য রক্তের শর্করা মাপা হলো প্রচলিত নিয়ম। কিন্তু কাউকে যদি বলা হয়, সকালে খালি পেটে এসে রক্ত দেবেন বা আরেকটি নমুনা নেব সকালের নাশতার দুই ঘণ্টা পর, তাহলে দেখা যায়, অনেকেই নানা অজুহাতে বা ব্যস্ততার কারণে ভুলে গিয়ে রক্তের নমুনা দেয়-ই না। এভাবে রক্তে শর্করার মান বেশি থাকলেও তা আড়ালে থেকে যায়।
তাই বিজ্ঞানীরা অনেক দিন ধরে ভাবছিলেন, ডায়াবেটিস নির্ণয়ের জন্য আরও সহজ কোনো পরীক্ষা বের করা যায় কি না। বিশেষজ্ঞরা বললেন, কয়েক সপ্তাহ ধরে রক্তে শর্করার গড় মান কত আছে, তা জানতে পারলে কাজটি অনেক সহজ হয়।
টেস্টটি হলো এওয়ানসি (A1C) টেস্ট। এই টেস্ট করার জন্য রক্তের নমুনা দেওয়া যায় যেকোনো সময়। রোগীকে উপবাসে থাকতে হয় না, খালি পেটে রক্ত দেওয়ার ঝামেলাও নেই। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ও ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর ডায়াবেটিসও একমত, এওয়ানসি টেস্ট হলো ডায়াবেটিস নির্ণয়ের শ্রেষ্ঠ ও সহজতম উপায়।
হার্ভার্ড মেডিকেল স্কুলের ডা. ডেভিড নাথান বলেন, ‘৩০ বছর ধরে আমরা যে পদ্ধতিতে ডায়াবেটিস নির্ণয় করছি, বর্তমান সিদ্ধান্ত হলো একটি বড় রকমের অগ্রগতি। আমাদের লোহিত কণিকার মধ্যে থাকে যে রক্তবর্ণ হিমোগ্লোবিন, এটি যে পরিমাণ রক্তে বহমান শর্করা ধরে রাখে, এরই পরিমাপ হলো এইচবিএওয়ানসি (HbA1C)। হিমোগ্লোবিন এওয়ানসির মান পাঁচের নিচে হলে স্বাভাবিক। গবেষকেরা বলেন, এইচবিএওয়ানসির মান ৬ দশমিক ৫ শতাংশ বা এর বেশি হলে ডায়াবেটিস নির্ণয় হয়েছে বলা যায়।
বেশির ভাগ চিকিত্সকই ডায়াবেটিস নির্ণয়ে রক্তের দুটো পরীক্ষার একটি ব্যবহার করেন। খালি পেটে রক্তের নমুনা নিয়ে শর্করা পরিমাপ বা গ্লুকোজ দ্রবণ পান করে দুই ঘণ্টা পর রক্তের নমুনা নিয়ে শর্করা পরিমাপ।
এওয়ানসি টেস্টের জন্য স্বল্প পরিমাণ রক্তের নমুনা প্রয়োজন হয়। ডা. নাথান বলেন, যেসব রোগীর খালি পেটে রক্তের নমুনা বা গ্লুকোজ টলারেন্স টেস্টের জন্য নমুনা নেওয়ার প্রয়োজন হবে না, তাদের জন্য এইচবিএওয়ানসি টেস্ট অবশ্যই সুবিধাজনক ও সহজ।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ হলো, সব পূর্ণবয়স্ক লোক, যাদের দেহের ওজন বেশি এবং যাদের বাড়তি ঝুঁকি উপাদান, যেমন যাদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস রয়েছে, উচ্চরক্তচাপ বা উচ্চমান কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড রয়েছে, এদের প্রত্যেকের ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং করা ভালো।
এ ছাড়া এসব ঝুঁকি না থাকলেও পঁয়তাল্লিশোর্ধ্ব সবার স্ক্রিনিং করা উচিত। পৃথিবীজুড়ে বাড়ছে ডায়াবেটিস। এটা বাড়ার হার বেশি উন্নয়নশীল বিশ্বে। এ রোগের জটিলতা থেকে হতে পারে হূদরোগ, অন্ধত্ব, কিডনির রোগ এবং অঙ্গচ্ছেদের মতো পরিণতি। বেশির ভাগ ডায়াবেটিস হলো টাইপ-২ ডায়াবেটিস। শরীরচর্চা যারা করে না, সুমিত খাদ্য যারা খাদ্য গ্রহণ করে না, তাদের মধ্যে এ ধরনের ডায়াবেটিস বেশি হতে দেখা যায়।

অধ্যাপক শুভাগত চৌধুরীর কলম থেকে
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২০, ২০১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×