somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্যদেশ ভারতের অন্যরকম সভ্যতা: সত্য কথা বলায় বরখাস্ত চিকিৎসক

২৭ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের জনজীবন আজ সর্বাত্মক ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছে। কাশ্মীরের শোপিয়ান জেলায় দুই মুসলিম তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে নেতৃত্ব দেয়ার অভিযোগে স্বাধীনতাকামী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে আজকের এই সর্বাত্মক ধর্মঘট পালন করা হয়েছে। ধর্মঘটের কারণে দোকান পাট- স্কুল-কলেজ এবং ব্যবসা বাণিজ্য আজ কার্যত বন্ধ ছিলো। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের রাস্তায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। গত মাসের ত্রিশ তারিখে দুই মুসলিম মহিলার মৃতদেহ উদ্ধারের পর থেকেই কার্যত সমগ্র কাশ্মীর জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অপহরণের পর হতভাগ্য এই দুই তরুণীকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে বলে আত্মীয়-স্বজনরা বারবার দাবি করেছে। কিন্তু প্রকৃত ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য ওই দুই মুসলিম তরুণী পানিতে ডুবে মারা গেছে বলে প্রথমে পুলিশ রটনা করেছিলো। ফরেনসিক পরীক্ষায় শেষ পর্যন্ত অপরাধের ব্যাপারটি উন্মোচিত হয় এবং এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়েছে। এদিকে শোপিয়ানের এই মর্মান্তিক ও অমানবিক ঘটনার কথা প্রকাশ করে দেয়ার অপরাধে কাশ্মীরের দুই চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ধর্ষিত এবং নিহত দুই তরুণীর পোস্ট মর্টেম যে চিকিৎসকের দলটি করেছিলেন এই দুই ডাক্তার সে দলের সাথে জড়িল ছিলেন । এই দলের এক মাত্র মহিলা ডাক্তার নিঘাত শাহীন এবং তার অপর সহযোগী বিলাল আহমদকে সরকার গতকাল বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কথিত অভিযোগ আনা হয়েছে। নিঘাত শাহীন এবং বিলাল আহমেদ সরকারের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে নিহত তরুণীর উপর কি ধরণের বর্বর আচরণ করা হয়েছে তা ফাঁস করে দিয়েছিলেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা আজ জানিয়েছে। এই দুই চিকিৎসকের বরখাস্তের ঘটনায় কাশ্মীরের চিকিৎসক মহল ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে। নিঘাত শাহীন জানিয়েছেন, এই দুই মহিলার শব-ব্যবচ্ছেদ করার কাজটি করেছে অন্য আরেকটি চিকিৎসকের দল এবং তাকে এই পোস্ট মর্টেমের ব্যাপারে মতামত দেয়ার জন্য বিশেষজ্ঞ হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো। সত্য ঘটনা অর্থাৎ দুই তরুণীকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সে কথা না বলার জন্য তার উপর সরকারের পক্ষ থেকে প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছিলো। তিনি এ চাপ সত্বেও সত্য ঘটনা জনগণ এবং তদন্ত কমিশনের সামনে উপস্থাপন করতে ভয় পান নি। তিনি আরো জানান, গত ১৪ বছর যাবৎ তিনি চাকুরি করছেন এবং এ সময়ের মধ্যে কেউই তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কোনো অভিযোগ আনতে পারে নি।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

২৪/৭

লিখেছেন রাজীব নুর, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন

বারো মাসে যখন একখানা পার্বণ

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭


সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে... ...বাকিটুকু পড়ুন

×