somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতভাগ্য ঐশী রহমান, ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে নিশ্চিত।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চামেলীবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান সুপরিকল্পিত হত্যার শিকার। হত্যাকাণ্ডের পরপরই তাদের একমাত্র কিশোরী কন্যা স্কুলছাত্রী ঐশী রহমানকে গ্রেফতার করা হয়। এতবড় নৃশংস জোড়া খুনের তদন্তে অন্য কোন বিষয় বিবেচিত হতে দেখা যায়নি।

এত ছোট স্কুলছাত্রী মেয়ে অষ্পষ্ট মোটিভে কিভাবে একসাথে দুজনকে হত্যা করতে পারে স্বীকারক্তি ছাড়া অন্যকোন আলামত পাওয়া যায়নি। পরে কিছু আলামত সাজানো হয়েছিল। হতভাগ্য উচ্চপদস্থ পুলিশ অফিসার দম্পতি সম্ভবত নিহত হয়েছিলেন সম্ভবত তার সহকর্মীদের বা তার কাছের লোকজনদের হাতেই। ঘুষ, পোষ্টিং, কালোটাকার ভাগাভাগিতে সেটাই সম্ভব। বা অন্য কোন ব্যাপার ছিল কিনা তদন্তে তার ধারকাছেও যাওয়া হয়নি।

ঐশী রহমান ছিল তাদের একমাত্র মেয়ে। একাকিত্তে ভোগা ইংলিশ মিডিয়াম স্কুলছাত্রী অনেকের মত সেও উশৃংখল, কিছুটা মাদকাসক্ত ছিল। ষড়যন্ত্রকারিরা সেটারই সুযোগ নিয়েছে, পিতামাতা হারানো অভিবাভকবিহীন নিরিহ শিশুটিকে হত্যাকারি সাজানো হয়। বার বার দীর্ঘ রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে বেআইনি ভাবে তার কাছ থেকে স্বীকারক্তি নেয়া হয়। স্বীকারোক্তি ভুয়া। এতটুকু ছোটো বাচ্চা মেয়ের কাছে থেকে জোরপূর্বক স্বীকারোক্তি লিখে স্বাক্ষর নেয়া হয়েছিল।

মিডিয়াগুলো কোন প্রশ্ন উত্থাপন না করেই এসব গ্রহণ করেছিল। কারণটা স্পষ্ট। একটি ফুটফুটে সুন্দর কিশোরী মেয়ের ড্রাগ এডিক্সান, ছেলেদের সাথে উশৃংখলতা .. সব রগরগে খবর, লাখ লাখ সার্কুলেশন, ইটিপি বৃদ্ধি। অযথা প্রশ্ন উঠিয়ে এসব পানসে করার কোন মানে হয় না। বরং আরো বানোয়াট যোগ করে রগরগে নিউজ বানাও।

হত্যার সহযোগিরাই তদন্তে নিয়োজিত ছিল। স্কুল বয়স রেকর্ড অগ্রাহ্য জন্মনিবন্ধন সার্টিফিকেটের রেকর্ড গায়েব করে করে বেশি বয়স দেখানো হয়। অবশ্য কিছুদিন পর নির্যাতন আঘাত সামলে সুস্থ হয়ে আদালতে তার স্বীকারক্তি প্রত্যাহার করে।

সাধারন কমনসেন্স বলে এত ছোট মেয়ে কোনমতেই দু’জন বলিষ্ঠ প্রাপ্ত বয়ষ্ক মানুষকে হত্যা করতে পারেনা। কঠিন চার্জশিট দিয়ে প্রায় নিরবে বিচারও সম্পন্ন হয়ে গেছে, রায় আগামি সপ্তাহে। তার কোন অভিভাবক না থাকায়, শক্ত ডিফেন্ডিং লইয়ার না থাকায় সে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে বলেই মনে হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×