somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া আমাকে স্যালুট করতো, স্যার বলতো : ড. কামাল

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিয়া আমাকে স্যালুট করতো, স্যার বলতো : ড. কামাল

ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৩১ মার্চ বিকেলে।
ঐ দিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট আলোচনা সভার আয়োজন করেছিল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ সুরু করলে, তখন উপস্থিত শ্রোতাদের মধ্যে থেকে শ্লোগান শুরু হয়। তারা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম দিতে থাকেন।’

শ্লোগানের কারণে ড. কামাল বক্তৃতা দিতে পারছিলেন না। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধমক দিয়ে দর্শক-শ্রোতাদের থামিয়ে দেয়ার চেষ্টা করেন।

হৈ চৈ এর মধ্যে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গিয়ে কানে কানে ড. কামাল হোসেনকে কিছু বলার চেষ্টা করেন। কিন্তু এতে ড. কামাল উত্তেজিত হয়ে বলেন ‘আমার যা বলার সেটাই বলবো। আমাকে দিয়ে অন্য কিছু বলানো যাবে না।’
পরে মন্টু ও অন্যান্নদের বলেছেন - ‘জিয়া কখনও স্বাধীনতার ঘোষক নন। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামে। কোন মেজর ফেজরের ঘোষনায় নয়।’

গণফোরামের ঘনিষ্ঠ সূত্র গুলো বলছে, মোস্তফা মোহসীন মন্টুকে আজ ড. কামাল হোসেন মতিঝিলে তার ল চেম্বারে ডেকে পাঠান। এসময় ড. কামাল বেশ উত্তেজিত ছিলেন।

জানা গেছে, কাল মন্টু ড. কামালের কানে কানে, একবার জিয়ার নাম নেয়ার অনুরোধ করেছিলেন। এতেই ড. কামাল ক্ষেপে যান। আজ মন্টুকে যখন ডেকে পাঠান তখন গণফোরামের আরেক নেতা এডভোকেট সুব্রত চৌধুরীও উপস্থিত ছিলেন।

ড. কামাল হোসেন বলেন ‘মুক্তিযুদ্ধ আমরা করেছি, বঙ্গবন্ধুর সংগে কারাগারে ছিলাম। জিয়া কে? আমি যখন মন্ত্রী তখন সে (জিয়া) আমাকে স্যালুট করতো, সে আমাকে স্যার বলতো।’
সূত্র মতে, ড. কামাল মন্টুকে বলেছেন কি বলছো! ‘ইতিহাস বিকৃত করবো, এতো নীচে নেমে গেছি?’

তিনি মন্টুকে বলেন ‘ওদের (বিএনপি) বলে দাও জাতীয় ঐক্যফ্রন্ট করতে গেলে বঙ্গবন্ধুর নাম নিতে হবে। আগেও নেয়া হয়েছে। জাতির পিতাকে স্বীকার করতে হবে। শেষ বয়সে এসে গাদ্দার হতে পারবো না।’

বঙ্গবন্ধু ব্যাপারে নিজের অবস্থানও একই রকম বলে মন্তব্য করেন মোস্তফা মোহসীন মন্টু। তবে তিনি ড: কামাল হোসেন কে বলেন ‘ঐক্য টিকিয়ে রাখার জন্য কিছু কম্প্রোমাইজ করতে হয়।’ জবাবে ড: কামাল, মাথা নেড়ে নো নো বলে বলেন ‘আদর্শের সাথে কোন আপোষ করবো না।’

তিনি বলেন ‘আওয়ামী লীগই বঙ্গবন্ধুর আদর্শ থেকে দুরে সরে গেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শেই আছি।

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৫৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×