স্বপ্নের বীজ লাগিয়েছি ’৭১ এর কাননে
ঘ্রাণ ধরা ফুলে ফলে সুমধুর বসন্তে,
মন উদাস করে হেয়ালি বাউলগানে
কী সুখ কী কান্না,নয়ন জুড়ায় আনমনে,
মাগো!ভুল করে ভুল শুনে ভালবেসেছি,
যারা তোমায় দেখেও দেখেনি,দেয়নি
একফোঁটা আদরের অশ্রুবানী তোমার তরে,
তাদের জন্য প্রান আজও কাঁদে তোমার ধরে?
তিন কিংবা ত্রিশ যাই বল মা
ঐগুলো তোমার রক্তের দাগ
জ্বলজ্বল অগ্নীতে পুড়ানো,
ঝলসানো অস্তিত্বের আমরন জিঘাংসা,
লতায় পাতায় খুন আজ
হা হা গর্জনে মাঠ কাঁপায়
ধর্ম আর সাম্য মুখ লুকায়,
ভয়ে ভয়ে দিন যায় কাঠবিড়ালীদের
কখন যে ওপাড়ার দস্যু দিদি
ভাগ বসায় তার খাবারে।
নুন আর ফুলের জাদুঘর
আজ টইটুম্বুর নেশার শিরায়,
ধমনীর সবকটি পথ আজ রুদ্ধ,
খামখেয়ালী আর্তনাতে বাবার কন্ঠ-
পইপই করে বলে দিতে চায়
তোমাকে পাইনি,তোমাকে পাওয়া হয়ে উঠেনি।
রক্তজবার মর্মান্তিক মৃত্যুর বেদনা
তা কি আর বুঝি না মা?
আপন পরের হিসাব-নিকাশে
নিজের উঠোনটুকু আজ ছোঁয়ার বাইরে
সাধে কি আজ পরবাস,
পরদেশে পর পর ধ্বনীতে মরি!
ফাগুনের রঙ আর আলসেমির ঢং
তড়িৎ ফুৎকারে বুক চিতিয়ে রব তোলে
চাই মা তোমাকে আপন করে,
পরক্ষনে হাত ঘুটায় দেহ ত্যাগী মরণের তরে।
মনের কথা মনেতে থাকে
ধর্ম থাকে শূন্যে
বলী আজ তোমার শ্রদ্ধা,
তবুও,গগণে গগণে বাজতে থাকে-
পেয়েও হারিয়েছি তোমায়,
হারানোর ভয়ে উতালা প্রায়
ভয়ে ভয়ে আবারও চাই
চিরচেনা বাংলা মা তোমায়!
(আবেগ যেখানে আস্তানা গড়ে
ব্যাকরণ সেখানে ধুকে ধুকে মরে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




