somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলঙ্কের ২৫,৯২,০০০ (পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার) সেকেন্ড !

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মাস, হয়তো শুনতে খুব কম সময়ই মনে হয় । কিন্তু কেউ কি জানে এই একমাস অতিক্রান্ত করতে পারি দিতে হয় ৩০ টি দিন . . . ৭২০ ঘন্টা . . . ৪৩,২০০ মিনিট . . . ২৫,৯২,০০০ সেকেন্ড ।
এক মাস সময়টা নগন্য হলেও ঐ ৭২০ টি ঘন্টা অথবা ৪৩,২০০ মিনিট কিংবা ২৫,৯২,০০০ সেকেন্ড কিন্তু মোটেই নগন্য নয় ।
আজ একমাস হয়ে গেল কুমিল্লা ক্যান্টনমেন্টে বহু আলোচিত "সোহাগী জাহান তনু" হত্যাকান্ডের । হতভাগী মেয়েটি আধুনিক সভ্যতা ও সামরিক নিরাপত্তার প্রতিপত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেছে না ফেরার দেশে । ফেলে গেছে আমাদের জন্য একটি প্রশ্ন , "আসলে কোথার নিরাপদ আমাদের মেয়েরা ? " দুর্ভাগ্যজনক হলেও সত্য এর উত্তর আমার কাছে নেই , হয়তো আমাদের কারও কাছেই নেই ।
এই এক মাসে তনুর আবাসস্থল কুমিল্লা ক্যান্টনমেন্টের অদূরে অবস্থিত গোমতি নদীতে জল গড়িয়েছে অনেকদূর । কিন্তু তনু পায়নি বিচার । কথিত উন্নয়নশীল আমাদের দেশের ডাক্তাররা এখনো তনুর মৃত্যুর কারনই বের করতে পারে নি । পারবে যে এ কথা বিশ্বাস করতেও কষ্টহয় । নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা নাহয় আজ থাক ।
একটি গনতান্ত্রীক দেশের মূল চালিকা শক্তি যে জনগন তারাও একমাসে কম আওয়াজ তোলেনি । তনু হত্যার বিচারের দাবিতে একের পর এক চলেছে আন্দোলন । #Justice_for_Tonu অথবা তনু হত্যার বিচার চাই দাবিতে ছেয়ে গেছে লাখ লাখ ফেসবুক প্রোফাইল । কিন্তু প্রশাসন যদি বিন্দুমাত্র কর্নপাত অথবা দৃষ্টিপাত কি ছিল তার প্রতি ? এভাবে আর কতদিনই বা আন্দোলন চালানো যায় ? তাই জনতার আহাযারি ক্রমেই ক্ষীন থেকে হচ্ছে ক্ষীনতর । অনেকে হয়তো হালই ছেড়ে দিয়েছেন এই ভেবে যে "আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অন্ধ ,প্রশাসন বধির বিচার পাওয়ার আশা সেখানে অলিক কল্পনা" ।
আসলেই এমন ঘটনাতো এই প্রথম না আমাদের দেশে । খুন হবে , ধর্ষন হবে অতঃপর অপরাধি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সমাজের মাঝে । এইতো স্বাভাবিক । সাগর-রুনির মত সাংবাদিক যেখানে বিচার পায়নি তনু আর কি সেখানে । আর ধর্ষন ? এটাতো কোন অপরাধই না । প্রতিনিয়তই ধর্ষনের শিকার হচ্ছে আমার দেশ । হয়তো কখনো কোন নরপশু পুরুষ রুপে ধর্ষন করছে নারীকে । অথবা সেই নরপশুই নেতা রুপে ধর্ষন করছে আমাদের সমাজ কে ,জনগন কে । আর বিচার চাইবেন ? প্রশ্ন হল কার কাছে চাইবেন ? যেখানে বিচার চাইতে যাবেন সেখানেই দেখতে পাবেন অন্য একদল নরপশু বিচারক রুপে ধর্ষন করছে গোটা বিচার ব্যাবস্থাকে । বিচার চাইতে যাওয়া মানে টেকনিক চেন্ঞ্জ করে আরেকবার ধর্ষিত হওয়া ছাড়া আর কিছুই না । কারন ধর্ষক নয় আমাদের দেশে অপরাধী হল ধর্ষিতা ।
লন্ডনে জয়কে অপহরনের বিচার ঠিকই হয় কিন্ত তনুর নির্যাতন ও হত্যার আসামিই সনাক্ত করা যায় না । যাই হোক আমাদের রাষ্ট্র ব্যাস্থার তো এটাই নীতি Just Ignore It & be happy. আশাকরি বাঙ্গালী তার জাতীয় নীতি সসম্মানেই বহাল রাখবে এবং সাগর-রুনি , মাওলানা ফারুকি , অভিজিত দের মত তনুকেও দ্রুত ভূলে যাবে ।
আমরা হয়তো আবেগে তাড়িত হয়ে কিছুদিন এসবের বিচার চেয়ে আন্দোলন করবো । এবং যথানিয়মে সব ভুলেও যাবো । সাগর-রুনি অথবা তনু এরা কেউই আমাদের আপনজন না , তাই তনুর পরিবার অথবা সাগর-রুনির ছোট্ট ছেলেটি প্রতিমুহুর্তে যে অসহ্য যন্ত্রনা সহ্য করছে তা আমরা কখনোই বুঝবো না । কিন্তু কাল যে আমার সাথে আমার পরিবারের সাথে এমনটা হবেনা তার কি গ্যারান্টি আছে ? যদি এমন কিছু হয় তখন হয়তো বুঝবো যে সময়টা আসলে একমাসে না ২৫,৯২,০০০ সেকেন্ডে হিসাব করতে হয় ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×