ক্যাঙ্গারু - নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বুকের বিশেষ থলেতে বাচ্চা নিয়ে দ্রুত পদে লাফিয়ে চলা একটি প্রানীর প্রতিচ্ছিবি । তার সাথে অজ্ঞতা ভেসে ওঠে সাগর তীরে সিডনি অপেরা হাউজের চিরচেনা ছবিটাও । উঠবেই না বা কেন , ক্যাঙ্গারুদের বাসস্থান যেখানে সেই অস্ট্রেলিয়ার রাজধানী যে সিডনী !
যথারিতী অস্ট্রেলীয়ার জাতীয় পশুও এই ক্যাঙ্গারু । এমনকি বিশ্ব দাঁপীয়ে বেড়ানো অস্ট্রেলীয়ান ক্রীয়া দলগুলোর স্মারক চিহ্ন হিসেবে ব্যাবহার করা হয় এদের । কিন্তু এবার নিজের ঘরেই নিগৃহীত হচ্ছে বিশ্বের বিরল বৈচিত্রময় এ প্রানীরা । গত ৩ মাসে ১০টি ক্যাঙ্গারু অভয়ারন্য এলাকাতেই শিকারীদের গুলিতে প্রান হারিয়েছে ১৫০০ ক্যাঙ্গারু । তবে আপনার যদি মনে হয় জাতীয় প্রানী হত্যার দায়ে শাস্তির মুখোমুখি হতে হবে শিকারীদের তবে তা নেহায়েৎই ভূল ধারনা । কারন , ক্যাঙ্গারু বধকারীদের যে ভাড়া করেছে খোদ অস্ট্রেলীয়ান সরকার !
অস্ট্রেলীয়া সরকারের দাবী পরিবেশের ভারসম্য রক্ষা করতেই চালানো হচ্ছে এ হত্যা যজ্ঞ । ক্যাঙ্গারু এমনিতে নীরহ প্রানী হলেও খাবারের সন্ধানে হরহামেশাই হানা দেয় স্থানীয় সবজী ক্ষেতে এবং বিনষ্ট করে সবজী ও কচি গাছপালা । তাই অস্ট্রেলীয়ায় সম্প্রতি ক্রমবর্ধমান ক্যাঙ্গারুগোষ্ঠি অস্ট্রেলীয়ার কৃষি ও পরিবেশের জন্য খুব একটা সুবেধের নয় ।তাই বিগত কয়েকবছর ধরেই এভাবে ক্যাঙ্গারু নিধন করে রক্ষা করা হচ্ছে পরিবেশের ভারসম্য ।
তথ্য অনুযায়ি সরকারের ভাড়া করা শিকারীদের হাতে বিগত ৩ বছরে মারা পড়েছে ৪ হাজারেরও অধিক ক্যাঙ্গারু । এবছর মে মাসে আবার নতুন করে ৩ মাস মেয়াদি ক্যাঙ্গারু নিধন অভিযানে নিয়োগকরা হয় শিকারীদের যার মেয়াদ শেষ হবে আগামী ১লা আগস্ট ।
এসময়ের মধ্যে শিকারীরা হত্যা করবে ১,১৯১ টি ক্যাঙ্গারু । তবে ক্যাঙ্গারু হত্যার ক্ষেত্রে কিছু বিধী-নিষেধ মেনে চলতে হচ্ছে শিকারীদের । হত্যার সময় প্রানীদের কষ্ট লাঘব করতে কাছে গিয়ে সোজা মাথায় টার্গেট করে গুলি করতে বলা হয়েছে তাদের । যাতে জন্তুগুলো আংশিক আহত হয়ে কষ্ট না পায় এবং দ্রুত মৃত্যু নিশ্চিত হয় ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

