somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরীদের সান্নিধ্যে পুরুষের জন্য ক্ষতিকর....

২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দরীদের সান্নিধ্যে পুরুষের কাজের স্পৃহা বাড়ে কিংবা মেধার বিকাশ ঘটে এমন ধারণায় যারা এতদিন বিশ্বাসী ছিলেন তাদের আত্মবিশ্বাসে বিরাট এক ‘কুঠারাঘাত’ করেছেন নেদারল্যান্ডের একদল মনোবিজ্ঞানী। সর্বশেষ এক গবেষণায় তারা বলেছেন, সুন্দরীদের সান্নিধ্যে সময় কাটালে কিংবা দীর্ঘক্ষণ বাতচিত করলে পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর বেশ নেতিবাচক প্রভাব পড়ে। মজার ব্যাপার হচ্ছে, একই গবেষণায় দেখা গেছে যত হ্যান্ডসাম পুরুষ হোক না কেন তার সান্নিধ্য নারীদের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে না! এই গবেষণার ফল এক্সপেরিমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি জার্নালে প্রকাশ করা হয়েছে।

সুন্দরীদের সান্নিধ্য কেন পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি করে এর ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলেছেন, পুরুষ জাতি জন্মগতভাবেই বাহ্যিক সৌন্দর্যের দিকে বেশি মাত্রায় নিবিষ্ট। হ্যান্ডসাম পুরুষের সান্নিধ্যে নারীর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব কেন পড়ে না এর ব্যাখ্যায় তারা বলেছেন, নারীরা জন্মগতভাবেই ‘প্র্যাকটিক্যাল’ হয়। পুরুষের বাহ্যিক সৌন্দর্যকে তারা একমাত্র ‘গুণ’ বলে মনে করেন না। তাদের কাছে পুরুষের চারিত্রিক দৃঢ়তা বা স্বভাব, শারীরিক, মানসিক ও সামাজিক শক্তি, ক্যারিয়ার ইত্যাদিও গুরুত্ব পায়।

নেদারল্যান্ডের র্যাডবাউন্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখতে পান, একজন পুরুষ একজন সুন্দরী নারীর সান্নিধ্যে কিছুক্ষণ কাটানোর পর আই কিউ টেস্ট কিংবা যে কোন ধরনের পরীক্ষায় আগের চেয়ে ফল খারাপ করছেন! মেয়েটি যত বেশি সুন্দরী, মেধার পরীক্ষায় ফলাফল তত বেশি খারাপ দেখা গেছে! বিজ্ঞানীরা তাদের গবেষণার ফল প্রকাশ করার আগে ৪০ দফা পরীক্ষা করেন। গবেষণায় যেসব প্রাপ্তবয়স্ক পুরুষ বা সুন্দরী নারীদের সাহায্য নেয়া হয়েছে তাদের আগেভাগে গবেষণার বিষয়বস্তু বুঝতে দেয়া হয়নি। প্রায় প্রতিবারই একই ফল লক্ষ্য করা গেছে; পুরুষটির মস্তিষ্ক আগের চেয়ে কম কাজ করছে আর মেয়েটির মেধার কাজের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন আসেনি। ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির বিখ্যাত মনোবিজ্ঞানী ড. জর্জ ফিল্ডম্যান বলেন, যদি কোন পুরুষ কোন সুন্দরী মেয়ের সান্নিধ্যে গিয়ে কল্পনাতেও তাকে কাছে পেতে কিংবা মন জয় করতে চায় তবে তার নিজের অজান্তেই মস্তিষ্কের কোষগুলো ‘ওভারওয়ার্ক’ শুরু করে দেয়। তার কাছ থেকে সরে যাবার পর কোষগুলো ক্লান্ত থাকে; ফলে মস্তিষ্ক তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করতে পারে না। তিনি আরো বলেন, কোন সুন্দরী মেয়ে কোন ছেলেকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে এক চান্সে মনে করতে পারা ছেলের সংখ্যা খুব কমই আছে!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×