somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রকাব্যে কুরআনের আলো

২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না। ছিলেন উদার একেশ্বরবাদী। মূর্তিপূজা করেন নি কখনো। যাঁরা "রাজর্ষী" পড়েছেন, জানেন দেবদেবীর বিরুদ্ধে তাঁর বিদ্রোহের কথা। বাদ দিলুম রাজর্ষীর গল্প। অন্তত "বলাকা" তো পড়েছেন? বলাকার প্রথম কবিতায়ই আছে : 'শিকলদেবীর ওই যে পুজোবেদী/ চিরকাল কি রইবে খাঁড়া?/ পাগলামো! তুই আয় রে দুয়ার ভেদি...' আমি যা বলতে চাচ্ছি, ভূমিকা হিসেবে -- রবীন্দ্রনাথ প্রথাগত ধার্মিক ছিলেন না। তবু তিনি ছিলেন এক ও নিরাকার ঈশ্বরের উপাসক। এসব কথা খুবই পুরনো মনে হবে রবীন্দ্রভক্তদের কাছে, সবাই জানি। অতএব শিরোনামের বিষয়ে আসি।

প্রসঙ্গত : আমি প্রমাণ করতে চাই না যে রবীন্দ্রনাথ ইসলামী আদর্শে মুগ্ধ গদগদ হয়ে নিচে উদ্ধৃত কুরআনের অংশটুকু অনুবাদ করেছিলেন, কোনো রবীন্দ্রনাথ মুসলমান হয়ে গেলেও ইসলাম কিংবা মুসলিম জাতি বর্তে যেতো, এমন হীনমন্ম্যতা আমার নেই। হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। এই মিলে যাওয়ায় আমি আনন্দ পাচ্ছি এবং এ আনন্দই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অতএব খামাখা মৌলবাদের গন্ধ খুঁজে কেউ পণ্ডশ্রম করবেন না।

পৃথিবীর বড় বড় ধর্ম ও ধর্মগ্রন্থগুলো নিয়ে রবীন্দ্রনাথ উৎসাহী ছিলেন। নিভৃতে পাঠ করেছিলেন বাইবেল, কুরআন, গীতা ইত্যাদি। নিবিষ্ট চোখে তাকালে আমরা দেখবো তাঁর গীতাঞ্জলিসহ সর্বত্র ছড়িয়ে আছে পবিত্র কুরআনের অপার্থিব আবহ। বিশ্বসাহিত্যে এ ছিলো এক নতুন ভাবধারা, নোবেল সম্মাননাপত্রে যার উল্লেখ রয়েছে। ফলে ইয়েটসের মতো বহু বিশ্বখ্যাত কবি রবীন্দ্রনাথের ভক্ত হয়ে পড়েছিলেন।

রবীন্দ্রসাহিত্যে কুরআনের প্রভাব নিয়ে পৃথক গবেষণা হতে পারে। আমি এখানে একটি কবিতাংশ উদ্ধৃত করছি, যা মহাগ্রন্থ কুরআনের সূরা 'ত্বা-হা'র হুবহু ভাবানুবাদ। আপনি নিজেই মিলিয়ে দেখুন। প্রথমে পড়ুন

ত্বা-হা'র ২৫-২৮ আয়াতগুলো :
ক্বা-লা রাব্বিশ্রাহলী সাদরী, ওয়া ইয়াস্সির লী আমরী, ওয়াহলুল উক্বদাতান মিন লিসানী, ইয়াফক্বাহু ক্বাওলী।
(অনুবাদ দয়া করে মিলিয়ে নিন।)

রবীন্দ্রনাথের কাব্যানুবাদ :

প্রভু আমার হৃদয়দুয়ারখানি
এইবেলা দাও খুলে,
প্রাণের বীণায় তোমার প্রেমের বাণী
নিভৃতে দাও তুলে।

ছন্দ জাগাও পঙক্তিগুলোয়
ক্লান্তি ঝরুক পথের ধুলোয়
ভেঙে দিয়ে বন্ধ বলয়
সব পিছুটান ভুলে,
জীবনতরী লও হে আমার টানি
অরূপ তোমার কূলে।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×