somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মিথ্যা প্রচারনাঃ ইসলামের লাভ-ক্ষতি।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেসবুকে উপরের পোস্টটি দেখে আনন্দে লাফাইয়া উঠলাম। সুনিতা উইলিয়াম চাঁদের দেশ হইতে মর্তে ফিরা ইসলাম ধর্ম গ্রহন করছে। হেতা নাকি চান্দের দেশে আযানের মহান সুর শুনতে পাইছে। শুধু কি তাই? সুনিতা আফা টেলিস্কপে আন্ধার পৃরথিবীতে মক্কা ও মদিনা হইতে আলোর ঝলকানি চমকাইতে দেখছে। মাশাআল্লা মাশাআল্লা। মুসলমানের পোলা, তাই আনন্দে একটু লাফ ঝাপ করা দোষের কিছু না। ফেসবুকে মাইনষে সমানে পোস্টটি শেয়ার মারতাছে। পোস্টে আবার লেইখ্যা দিছে “আপনি মুসলিম হলে ইসলামের স্বার্থে ছবিটি শেয়ার ট্যাগ করুন”। পোস্টটি শেয়ার করার জন্য হাত দুইটা নিশপিশ করতাছে। মুসলমানের পোলা বইল্লা কথা। তাছাড়া ঈমানি দায়িত্ব আছে না। কিন্তু ভেতরে কি যেন আবার খচখচাইতাছে। হালায় ইবলিশ সয়তানটা নিশ্চয় ভাল কামে বাধা দিতে কেচকি মাইরা ধরছে। একটু পরে বুঝলাম ইবলিশ না, আমার অবচেতন মনই আমারে আটকাইয়া ধরছে। স্মৃতির ভান্ডার হাতড়াইয়া দেখলাম, সুনিতা চাঁদে গেছে মনে করতে পারতাছি না। দাড়ান একটু গুগুল মামারে জিগাই। আরে মামা কয় কি! ৭২ সালের পর কোন আদম সন্তানই নাকি চাঁন্দে পাড়া মারে নাই। মামা আরো কইল সুনিতা মহাকাশে ঘুরতে গেছিল কিন্তু চান্দের দেশে যাই নাই। কি মুসিবত! চান্দের দেশে না গেলে চান্দে আযান শুনল কেমনে? দাড়ান WikiIslam রে একটু জিগাই। আরে এরা তো আর এক কাঠি সরেস। হেতা সাফ জানাইয়া দিল, সুনিতার মুসলমান হওয়ার গল্প পুরাপুরি ভোগাস।(দেখুন- View this link )
পাঠক আপনারাই বলেন এভাবে কি জেতা যায়? মিথ্যা কাহিনী বলে ইসলামের মাহাত্ব বাড়ানো, এটা কি ইসলামের শিক্ষা? আগেও দেখেছি চিলির ভূমিকম্পে ধংশ হওয়া একটি সিনেমা হলের ছবি ফেস বুকে অনেকেই শেয়ার করছে যার ক্যাপশনে লেখা ছিল শেষ নবীকে কটুক্ত করে নির্মিত ছবি প্রদর্শন করায় হলটিতে আল্লার লানত নেমে আসে। বলতে পারেন এসব মিথ্যা প্রচারনা করে কারা? আমার ধারনা হয় কোন আহম্মক মুসলিম অথবা ইসলাম বিরোধী কোন ননমুসলিম। আর না বুঝে আমরাও ফেসবুকে এগুলোতে লাইক শেয়ারের বন্যায় ভাসিয়ে দেই।
এসব অপকর্ম যারাই করুক, যে উদ্দেশ্যেই করুক এতে যে ইসলামকে হাসি ঠাট্রার পাত্রে পরিনত করা হচ্ছে তাদে সন্দেহের কোন অবকাশ নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×