somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানি রুপকথাঃ ভুতে পাওয়া কেতলি

০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগে জাপানি কদজুকি প্রদেশে তাতেবায়াসি নামে একটি শহরে মরিঞ্জি দেবতার মন্দির ছিল।
মন্দিরে জিনি প্রধান পুরহিত ছিলেন তিনি জাপানের রীতি অনুযায়ী চা- পর্বের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। প্রতিদিন মরিঞ্জি মন্দিরে চা পর্ব চলত।
একদিন প্রধান পুরুত মশাই একটি নতুন চা এর কেতলি কিনলেন। কেতলিটার গড়ন ও যেমন চমতকার,তার রঙ টাও তেমনি সুন্দর। পুরুত মশাই হাতে নিয়ে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন আর ভাব্লেন, ভালই হল, পাঁচ জন কে ডেকে একটি বড় করে চা পর্ব করা যাবে আর তখন কেতলিটা দেখিয়ে সকলকে অবাক করে দেওয়া যাবে।
ভাবতে ভাবতে কেমন করে যেন তার তন্দ্রা এসে গেলো। তিনি তার সামনের জল চৌকির উপর মাথা রেখে ঘুমালেন।
পুরুত মশাই ঘুমাবার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। তার পাশে একটা ছোট টুলে রাখা ছিল কেতলিটা, সেটা যেন একটু নড়ে উঠলো। তারপর, আরও আশ্চর্যের ব্যাপার, কেতলিটার চারটা পা, লেজ আর বেজির মত একটি মুখ দেখা গেলো। পা অলা কেতলিটা টুল থেকে নেমে মাদুর পাতা সাড়া ঘরে ঘুরে বেড়াতে লাগলো।
কেতলি নড়ে চড়ে বেড়াতে তার ঢাকনায় শব্দ হল। পাশের ঘরে ছিল পুরুত মশাই এর দু জন শিস্য। তারা পুরুতের ঘরে টুং টাং শব্দ শুনে এসে দেখে অদ্ভুত কাণ্ড। নতুন কেতলিটা পায়ে হেটে ঘুরে বেরাচ্ছে।
একজন ভয় পেয়ে বলল, কেতলি কে ভুতে পেয়েছে। আর একজনের খুব মজা লাগলো, বারে মজার কেতলি! দিব্যি ঘুরে বেরাচ্ছে।!
ভুত!ভুত! প্রথম শিস্য বলে উঠলো কেতলিকে ভুতে পেয়েছে। দূর বোকা! দ্বিতীয় জন তাকে ধমক দিল,-দেবতার মন্দিরে কখনো ভুত আসতে পারে? থাক, পুরুত মশাই কে দাকা যাক।
দুজনেই তখন ডাকতে লাগলো, ও পুরুত মশাই শীগগির উঠুন। দেখুন আপনার কেতলি কেমন ঘুরে বেরাচ্ছে!
পুরুত জেগে উঠে জিজ্ঞেস করলো কি ব্যাপার?
ততক্ষণে কেতলিটা আবার আগের জায়গায় গিয়ে বসে আছে। দেখে শিস্য রাও অবাক হল। অরা অবাক হয়ে বলল একটু আগে কেতলিটা ঘর ময় ঘুরছিল।
শুনে পুরুত বেটা রেগে গেলো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? নাকি নেশা করেছ? যাও বেরিয়ে যাও ঘর থেকে।
সন্ধ্যায় পুরুত কেতলি তে পানি ভরে চা চাপালেন চুলায়। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নেমে কেতলি চেঁচাতে লাগলো, উঃ পুড়ে গেলাম, মরে গেলাম!
কেতলির কাণ্ড দেখে পুরুত এবার সত্যি অবাক হল। ভাবল তাই তো! কেতলিকে তো ভুতে পেয়েছে। আওয়াজ শুনে শিস্য দুজন ছুটে এলো। কিন্তু তারা এবার কিছুই দেখতে পেলো না। তারা কেতলি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো।
পুরুত বলল, নাহ! ভুতে পাওয়া কেতলি বিদায় করতে হবে। কাল ই তোমরা পুরানো মালপত্র ক্রেতা দের ডেকে আনবে। তাই হল। ক্রেতা এসে কেতলি দেখে জিজ্ঞেস করল-এত সুন্দর কেতলি বিক্রি করবেন কেন?
পুরুত বলল আমি ভাল একটা কিনেছি,তাই এটা বিক্রি করবো।
ক্রেতা চল্লিশ সেন (জাপানি মুদ্রা) দিয়ে কেতলি কিনে বাড়ি ফিরল।
ক্রেতা রাতে মাথার কাছে কেতলি রেখে চোখ বুজেছে, এমন সময় মনে হল তার বালিশের তলা থেকে কেও বলছে, ওঠো আমার কথা শোন।
ক্রেতা উঠে দেখে নতুন কেতলিটা লেজ,পা,মুখ বের করে বলছে, তুমি তো আজ আমাকে মন্দির থেকে কিনে এনেছ।ভালই করেছ।আমি খুব পয়মন্ত। তুমি আমাকে জত্ন করে রাখ,ভাল খেতে দাও,তবে আমি তোমার উপকার করবো।
ক্রেতা তো তাজ্জব। বলল, তুমি তা হলে আসলে কেতলি না?
না, কেতলি টা বলল। আমি ভাল নাচতে পারি। তা ছাড়া জিমন্যাসটিক ও পারি। তুমি এক কাজ করো। টিকিট বিক্রি করে আমার নাচ দেখাও,খেলা দেখাও,তমার অনেক টাকা হবে।
ক্রেতা খুশি হয়ে বল্ল,তাই হবে! আমি গরীব লোক। তবু যথাসাদ্ধ আপনার সেবা করবো।
সেদিন থেকে সে পুরানো জিনিস কেনা বেচা বন্ধ করে বাড়ির সামনে স্টেজ বানিয়ে খেলা দেখাতে লাগলো।
পথ চলতি মানুষেরা তার কেতলির খেলা দেখতে টিকিট কেটে ঢুকতে লাগলো। তারা কেতলির সব কাণ্ড কারখানা দেখল। দেশে বিদেশে নাম ছরিয়ে পড়লো। বহু লোক ভির করতে লাগলো।
ক্রেতা কয়েকদিনের ভেতর বড়লোক হয়ে গেলো। পাকা বাড়ি হল, টাকা হল সিন্ধুক ভর্তি।
ক্রেতা একদিন কেতলিকে বলল, আপনি আসলেই পয়মন্ত। আপনার দয়া তে আমি টাকা পেয়েছি। আর আমি টাকা চাই না।আমি এখন খেলা দেখান বন্ধ করতে চাই।আপ্নার কি ইচ্ছা?
বেশ! তাই হোক- কেতলি বলল।
তোমার লোভ নেই দেখে আমি খুশি হয়েছি।তুমি তাহলে আমাকে আবার পুরুত মশাই এর কাছে রেখে আস।আর তাকে বল আমার যত্ন করতে।আমাকে যেন আগুনে না পোড়ায়।
তাই হবে। ক্রেতা তখন তাকে সজত্নে পুরুতের কাছে নিয়ে গেলো। আর বলল, পুরুত মশাই,এই কেতলির জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তাই আমার টাকা পয়সার অর্ধেক আপনাকে দিতে চাই।
পুরুত সব শুনে চমকালেন আর ক্রেতার সততায় মুগ্ধ হলেন। তিনি ক্রেতাকে আশীর্বাদ করলেন।
কেতলিটা সেই থেকে মরিঞ্জি মন্দিরে সযত্নে তোলা ।আর এখনো সেখানেই আছে।
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×