আচ্ছা মানুষ কেন প্রেমে পড়ে ? যতদূর জানি কেউবা প্রেমে পড়ে প্রথম দেখায়, কেউবা প্রেমে পড়ে প্রথম কথায়, কেউবা প্রথম ছোঁয়ায়, কেউবা প্রথম চোখাচোখিতে , আবার কেউ জানতেই পারে না যে, সে কখন প্রেম্রে পড়ছে। আমার মনে হয় এসবের থেকে সবচেয়ে কার্যকরী হল ভাল লাগা।যে মানুষটার প্রেমে পড়েছে, সে মানুষটার সাথে মেশার ফলে; যে ভাল লাগাটা দিনে দিনে -তিলে তিলে গড়ে উঠেছে, সেটাই ভালবাসায় পরিনত হয়।কাউকে যখন ভাল লাগে; তখন তার চলন-বলন, কথা-র্বাতা, ভাব-ভঙ্গি, হাসি-রাগ, চোখ-চুল -------সবই ভাল লাগে। সবসময় ভাললাগার মানুষটির কাছাকাছি থাকতে মন চায়। আরো বেশি ভালবাসতে ইচ্ছা করে; ইচ্ছে করে আরো বেশি কাছে আসতে।ভালবাসার নদীতে ভাললাগার নীল রং মিশিয়ে নীলদরিয়ায় পাল তুলে নৌকা বাইতে ইচ্ছে করে। গ্রীষ্মের দাবদাহ থেকে রেহায় পেতে গ্রামের ছায়াশীতল আমবাগানে বসতে ইচ্ছে করে; ইচ্ছে করে শীতল পানিতে সাঁতার কাটতে।বৃষ্টিস্নাত দিনে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে; ইচ্ছে করে বারান্দায় পাশাপাশি বসে বৃষ্টি দেখতে।তার খোঁপায় বৃষ্টিস্নাত কদম গুঁজে দিতে ইচ্ছে করে।শরৎ এর সাদা মেঘ দেখতে তাকে সাথে নিয়ে নদীতীরে কাশফুলের বনের ভেতর হাঁটতে ইচ্ছে করে; ইচ্ছে করে কাশফুল ভেঙ্গে তার হাতে ধরিয়ে দিতে। হেমন্তের মাঠ ভরা পাকা ধান তার হাত ধরে দেখতে ইচ্ছে করে; নবান্নের উৎসবে মাততে ইচ্ছে করে।শীতের সকালে তার হাতের পিঠাপুলি খেতে ইচ্ছে করে; ইচ্ছে করে কুয়াশায় মোড়ানো ঘাসে হাঁটতে।বাসন্তী রং শাড়ী পরিহিত অবস্থায তার হাত ধরে টি.এস.সি ও রমনায় হাটতে ইচ্ছে করে।।। ইচ্ছে করে..................
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।