বাংলার মাটি দূর্জয় ঘাঁটি বুঝে নিক দূর্বৃত্ত !!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ ডিসেম্বর। ফেনী মুক্ত দিবস।
‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভূলবো না।’’ আজ শুক্রবার সেই রক্ত ঝরা ৬ ডিসেম্বর যেদিন বাংলার বীরমুক্তি সেনানীদের দীপ্ত পদভারে কম্পিত হয়েছিলো ফেনীর আকাশ বাতাস। লাল সবুজের অজেয় পতাকা হাতে ফেনী শহরের পূর্বাঞ্চল দিয়ে বিজয়ী মুক্তি সেনারা প্রবেশ করে ফেনী শহরে। তার আগেই নভেম্বরের শেষ দিকে ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা আর মিত্রবাহিনীর প্রবল আক্রমণে দিশেহারা পাক বাহিনী আর তাদের দোসর রাজাকার, আলবদর, আল শাম্স বাহিনী সহ মিলিশিয়া বাহিনী ফেনী জেলার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে এসে ফেনী শহরে জড়ো হয়। আক্রমণ আরো জোরদার হলে সম্মিলিত পাক বাহিনী চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামে হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর নৃশংশ বর্বরতায় ক্ষত বিক্ষত ফেনী শহরে স্বাধীনতাকামী বাঙ্গালীরা বিজয়ের নিশান উড়িয়ে উল্লাস করে স্বজন হারাদের কান্না ভুলে গিয়েছিলো। জেলার বিভিন্ন স্থানে আটটি বধ্যভূমিতে শহীদদের লাশ সনাক্ত করতে বা তাদের কবর চিহ্নিত করতে ছুটে বেড়িয়েছিল স্বজন হারারা।
ফেনীর মুক্ত আকাশে পতপত করে উড়তে থাকে লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া লাল সবুজ আর স্বাধীন মানচিত্র খচিত বিজয় পতাকা। বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের মহান স্বাধীনতার ঐ সোপার্য্য অর্জনের এই মহাসন্ধিক্ষণে ফেনীবাসী উল্লসিত। সেই দিনটি অমর হয়ে থাকবে চিরদিন।

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন