তিস্তাসহ অভিন্ন সকল নদ-নদীর পানি বণ্টন সমস্যার সমাধান করতে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী তার সরকারের এক বছরের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার কারণেই বাংলাদেশ বিশ্ব মন্দার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে’। তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে তিস্তাসহ আরো ৫৪ টি নদীর পানি নিয়ে আলোচনা হবে।’ ইতিমধ্যেই টেকনিক্যাল কমিটির বৈঠক সম্পন্ন হয়ে গেছে বলেও জানান প্রধানমন্ত্রী। অচিরেই সচিব পর্যায়ের আলোচনার পর জেআরসির বৈঠক হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমরা আবারো এ আলোচনা শুরু করতে যাচ্ছি। যেভাবে আমরা গঙ্গা পানি বন্টন সমস্যার সমাধান করেছি সেভাবেই ইনশাআল্লাহ অন্যান্য নদীর সমস্যা সমাধান করতে পারবো’।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ৩৪ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মন্ত্রী এ কথা বলেন । ২৬-২৯ শে ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী এই সম্মেলনে অতিথিদের মধ্যে আরো উপত্থিত হবেন ঞসাইন মু: এরশাদ , বেগম খালেদা জিয়া , আব্দুল হামিদ এড. প্রমুখ।
সচল নদী - সচল অর্থনীতি এই স্লোগান কে সামনে রেখে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ৩৪ তম কাউন্সিল বাস্তবায়ন করছে।
তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হবে: হাসিনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন
কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন
চাকরির জন্য সুপারিশ

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন
ঝাঝা

বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।