প্রকাশনা উৎসবে মুনতাসির মামুন
সভা সমাবেশে বিসমিল্লাহ বলা ও কুরআন পড়ার দরকার নেই এসব করলে পবিত্রতা নষ্ট হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেছেন, সভা-সমাবেশে বিসমিল্লাহ বলা ও কুরআন পড়ার দরকার নেই। রাস্তাঘাটে এসব করলে পবিত্রতা নষ্ট হয়। ঘরে পড়লেই ভালো আর মনে থাকলেই চলে। জামায়াতের কারণে খোদা হাফেজ থেকে আল্লাহ হাফেজ চালু হয়েছে এটা করা ঠিক হয়নি। গতকাল বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মাহদী প্রকাশনীর উদ্যোগে আয়োজিত এবং অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর লেখা গবেষণাগ্রন্থ ‘‘শেখ হাসিনা যখন কারাগারে’’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. মুনতাসির মামুনের সভাপতিত্বে উৎসবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, গ্রন্থের লেখক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু, ইত্তেফাকের সহকারী সম্পাদক শাহীন নূর, মোজাম্মেল বাবু প্রমুখ।
ওবায়দুল কাদের এমপি বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে ষড়যন্ত্র করছে। পাহাড়ি বাঙালি বিদ্রোহ দমনে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। দু'নেত্রীকে গ্রেফতারের সময় দেশে কোনো সংঘটিত প্রতিবাদ হয়নি। তার প্রধান কারণ সংস্কারপন্থীদের সামরিক সরকারের সাথে অাঁতাত। দেশে ১/১১ এর মাধ্যমে রাজনীতিতে এক বিরাট পরিবর্তন এসেছে এবং সৃষ্টি হয়েছে ভিন্ন ধারা।
অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনার কারাগারের জীবন নিয়ে লেখা এই বইটি একটি মৌলিক গবেষণামূলক গ্রন্থ। এই গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গবেষণার জন্য অনেক কাজে লাগবে।
সভাপতির বক্তব্যে ড. মুনতাসির মামুন বলেন, বর্তমানে মধ্যম বাম ও বামপন্থীরা ক্ষমতায় থাকলেও দেশের একটি বড় অংশ ডানপন্থী। জামায়াত বললো খোদা হাফেজ নয় আল্লাহ হাফেজ বলতে হবে। তাই এখন আল্লাহ হাফেজ হয়ে গেল। সরকারের নাম বদলের সিদ্ধান্ত সঠিক হয়েছে। বিএনপি সংসদে গেলেই কি আর না গেলে কি তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। নিজামী মুজাহিদকে যে কোনো সময় গ্রেফতার করা সরকারের নৈতিক দায়িত্ব। কারণ এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর বিভিন্নভাবে প্রকাশিত চিহ্নিত ৫০ জন যুদ্ধাপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। সেনাবাহিনীর দুর্নীতিবাজ মেজর ও আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করতে হবে।
ড.মুনতাসির মামুনের ধর্মতত্ত্ব (রাজনীতি)(মুনাফিক ঘোষণা করা হোক)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন
কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন
চাকরির জন্য সুপারিশ

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন
ঝাঝা

বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।