মাদরাসা বোর্ড বন্ধের মাধ্যমে জঙ্গি উৎপাদন কারখানা বন্ধ করা হবে -আইন প্রতিমন্ত্রী 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাদরাসা বোর্ড বন্ধের মাধ্যমে জঙ্গি উৎপাদন কারখানা বন্ধ করা হবে -আইন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিশ্বের আর কোন দেশে মাদরাসা বোর্ড নামে কোন শিক্ষাবোর্ড নেই। অবিলম্বে মাদরাসা বোর্ড বন্ধের মাধ্যমে জঙ্গি উৎপাদনের কারখানা বন্ধ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, জামায়াত নেতাদের অবিলম্বে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। চিহ্নিত রাজাকার যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে সরাসরি অপকর্মে লিপ্ত ছিল, প্রথম পর্যায়ে তাদের বিচার সম্পন্ন করা হবে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত যুদ্ধাপরাধ ও জামায়াতের রাজনীতি শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ফায়েজ উল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, এম এ মজিদ প্রমুখ।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মান বজায় রেখে ও স্বচ্ছতা নিশ্চিত করেই বিচার করা হবে। কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে কামরুল ইসলাম বলেন, এ বিচার থেকে সরকারের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। অনেক প্রতিবন্ধকতা আসবে। আমরা তা মোকাবিলা করবোই। এ সময় তিনি যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামীসহ প্রধান বিরোধী দল বিএনপির কর্মকান্ডের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে আইন প্রতিমন্ত্রী বলেন, '৭৫ সালের পর জিয়া মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছেন। তিনি ক্ষমতায় বসে এ দেশকে পাকিস্তানী কায়দায় পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই এ দেশে জঙ্গিবাদের গোড়াপত্তন করা হয়েছিল।
৪১টি মন্তব্য ২৫টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।