সূচনা...
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগ লিখবো ভাবছিলাম অনেক দিন থেকেই। কিন্তু ব্লগিং প্লাটফরম হিসেবে কোনটা বেছে নিব ভেবে পাচ্ছিলাম না। সচলায়তন টা পছন্দের দিকে বেশ উপরের তালিকায় ছিল যার প্রধান কারন হচ্ছে এতে যে কেউ রেজিস্ট্রেশন না করেও কমেন্ট করতে পারে। তারপরেও সামহোয়্যার ইন কে বেছে নেবার কারন এখানে পরিচিত মুখের আধিক্য...

এমনিতে ব্লগ লেখার কথা মনে না হলেও প্রতিবার পরীক্ষার আগে এবং পরীক্ষা মধ্যবর্তী সময়ে কেন জানি ব্লগিং এর চিন্তা মাথার মাঝে ঘুরঘুর করতে থাকে। তবে ব্লগিং এর ইচ্ছা জাগে মূলত: আমাদের বুয়েটের
নির্জন স্যার এর সামহোয়্যার ইন-এ লেখা বিভিন্ন পোস্ট সমূহ দেখে। এছাড়া এমনিতে সারাদিন সবার সাথে চ্যাট করে সময় পার করে দেয়া গেলেও পরীক্ষার সময় কেন জানি অনলাইনে সবাইকে কম কম দেখা যায়

(বুয়েটিয়ান বলে কথা

).. তখন সময় কাটানোর ভাল উপায় বলে মনে হয়েছে ব্লগের বিভিন্ন পোস্ট ও কমেন্টসমূহ। বিশেষ করে এখানের 'রসিক' গ্রুপটার তো আমি বিশেষ ভক্ত

। এসব দেখে অনেকদিন থেকে মনে হচ্ছিল নিজেও একটা একাউন্ট খুলে লেখা শুরু করি। তাইতো আজ বিসমিল্লাহ্ বলে লেখা শুরু করলাম, যদিও আমার লেখালেখি তেমন আসে না, ব্লগ পড়তেই বেশি মজা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুন