পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের মামলার আসামি ছাত্র ও যুবলীগের ৩৩ জন নেতাকর্মীর সবাই খালাস পেয়েছেন।
পাবনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক বুধবার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খ ম জহির হাসান রুবেল ও ছাত্রলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলুসহ মামলার সব আসামির উপস্থিতিতে এ রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন- পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, বর্তমান সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আলী হায়দার সুমন, সাধারণ সম্পাদক মো. ইমরান, এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি মামুনুর রশিদ, সাবেক সভাপতি পিয়াল, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সন্তোষ হালদার, পাবনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক জহির হাসান রুবেল, ত্রাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সজল, ছাত্রলীগ নেতা স্বপন, ইমরান আলী, সবুর, মান্না, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, শরীফুল ইসলাম শরীফ, হারুনার রশিদ হারুন, লালু, আরিফ, আলাল ও বাবু।
জামিন আবেদনের শুনানিতে কেএম শহিদুল আলম, আব্দুল মতিন, আব্দুল আহাদ বাবু, হেলাল উদ্দিন বিশ্বাস, তৌফিক ইমাম, মুরশাদ সুবহানীসহ প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন।
খালাস পাওয়ার পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট সাংবাদিকদের বলেন, "এটি ছিল একটি রাজনৈতিক মামলা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই রাজনৈতিক কর্মী।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


