কষ্টের প্রাসাদ ডিঙিয়ে যখন দেখি
দাঁড়ায়ে আমার নিশ্চিন্ত অবহেলা,
ভাবি-
ঠিক কি কি কারনে আমার এই বেঁচে থাকা.....
মেঘ বৃষ্টির মত ছলকে উঠা আমার এক রত্তির সংসার
খুব কি টেনেছে কাছে,
পেরেছি কি অভিমানের পাহাড় মাড়ায়ে ফিরে যেতে
যেখানে যেতে যেতেও হয়ে ওঠেনি যাওয়া....
মনের মাঝে মাঝে তাই
আজকাল শুনি অনুরূদ্ধ আনাগোনা,
ঠিক এ জন্যই কি সপ্ন দেখেছিলাম....
এই যাপিত জীবনের নিশ্চিন্ত অবহেলা আর নিয়ে যাবে কতদূর...
তা কি জানি... কেউ কি জানে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




