somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবে মহিলা সাংবাদিককে ৬০টি দোররা

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবে মহিলা সাংবাদিককে ৬০টি দোররা সৌদি আরবে এক মহিলা সাংবাদিককে ৬০ দোররা মারার নির্দেশ দিয়েছেন আদালত। টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠান করার দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। ওই অনুষ্ঠানে মাজেন আবদুল জাওয়াদ নামের এক সৌদি পুরুষ তাঁর বিবাহবহির্ভূত যৌনজীবন নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন। এই অনুষ্ঠানটি লেবাননের স্যাটেলাইট নেটওয়ার্ক ‘এলবিসি’ তৈরি করে। এ অনুষ্ঠানটি সম্প্রচারের পর রক্ষণশীল সৌদি আরবে বিরাট কেলেঙ্কারির জন্ম দেয়।
অনুষ্ঠানটি সম্প্রচারের পর সৌদি সরকার এলবিসি টেলিভিশন চ্যানেলের নারী সাংবাদিকসহ দুইজন নারী কর্মীকে গ্রেপ্তার করে। অন্যদিকে সাক্ষাত্কারদাতা মাজেনকে আগেই গ্রেপ্তার করা হয়। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক হাজার দোররা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাজেন যৌনচারের জন্য কীভাবে সৌদি নারীদের তুলে নিয়ে যেতেন—সে বিষয়ে অনুষ্ঠানে তিনি কথা বলেন। এলবিসি নেটওয়ার্কের তত্ত্বাবধানে নির্মিত এই সাক্ষাত্কারটি ‘রেড লাইন’ নামের ধারাবাহিক অনুষ্ঠানের অংশ ছিল।
সৌদি নারীদের পটানো এবং তাঁদের সঙ্গে যৌনাচারের কৌশল নিয়ে কথা বলে মাজেন সৌদি আরবে তুমুল হৈ চৈ ফেলে দেন। তিনি এভাবে সাক্ষাত্কার দেওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান। তারপরও অবশ্য আদালত তাঁকে রেহাই দেননি। অনুষ্ঠানে উপস্থিত মাজেনের তিন বন্ধুকেও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
মাজেন কৌশলে তাঁকে বিপদে ফেলার জন্য এলবিসির প্রযোজকদের দায়ী করেন। পরে সৌদি আরবে ওই চ্যানেলটির কার্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং চ্যানেলের দুই নারী প্রযোজককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তবে এ ব্যাপারে এলবিসি কোনো মন্তব্য করেনি।
মজার বিষয় হচ্ছে, এলবিসি টেলিভিশন চ্যানেলে সৌদি ধনকুবের মিডিয়া মোঘল প্রিন্স আলওয়ালিদ বিন তালালের আংশিক মালিকানা রয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×