somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল এডসেন্স এর কিছু টেকনিক

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নভেম্বর থেকে হঠাত করেই দেখি গুগল থেকে আসা ইনকাম বেশ খানিকটা কম। স্ট্যাটস চেক করে দেখি ভিজিটরও অনেক কম। মন+পকেট দুটোই খারাপ। কেমনে কি হইলো? ঘাটাঘাটি করে কিছু তথ্য পেলাম+নিজের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করলাম। এই লেখাটি যতটা না অন্যের জন্য, তার থেকে আমার নিজের জন্যই বেশি।

টার্গেট এডসেন্স নয়, ভিজিটর
ওয়েব সাইট এডসেন্সকে টার্গেট করে নয়, বানাতে হবে ভিজিটরকে টার্গেট করে। ভিজিটরদের সেবা দিন, গুগল থেকে ইনকাম হবেই।

প্রথম কথাই হলো কোয়ালিটি
যে বিষয়ের সাইটই বানান না কেনো, মান নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না।

সাইট রেগুলার আপডেট করুন
আপনার সাইট রেগুলার আপডেট করুন। নতুন কন্টেন্ট এড করুন। এতে নতুন ভিজিটর আসবে। সাইটের হিট বাড়বে।

একটি নয় একাধিক সাইট
একটি সাইট অনেক যত্ন নিয়ে করে তাতে ভিজিটর আনা যায়, মেইনটেইন করাও সহজ কিন্তু মাঝে মাঝে গুগুল এসইও এলগরিদম চেন্জ হলে বা যে কারনেও হোক আয় কমে গেলে একটি সাইট হলে তা মেনে নেয়া কষ্টকর, একাধিক সাইট হলে কম কম করে হলেও ইনকাম আসতেই থাকবে। কাজেই সুপার কুয়ালিটির একটি সাইট অপেক্ষা ভালো কুয়ালিটির কয়েকটি সাইট সুবিধাজনক।

এক বিষয়ে একটি ওয়েব সাইট
একটি ওয়েবসাইটে বিভিন্ন বিষয় যুক্ত না করে করে একটি ওয়েবসাইট এক বিষয়ে করাই ভালো। এতে কন্টেন্ট ডেভেলপন্ট, মেইনটেইন করা সহজ।

যে বিষয়ে আপনার আগ্রহ, সেই বিষয়েই ওয়েবসাইট তৈরী করুন
আপনার ভালো লাগে অংক করতে আর আপনি যদি যান ডাক্তারি পড়তে তাহলে আপনার যে অবস্থা হবে, নিজের পছন্দের বাইরে ওয়েবসাইট বানাতে গেলেও সেই অবস্থা হবে। আপনি যে সকল বিষয়ে আগ্রহ পান সে সকল বিষয়ে ওয়েব সাইট তৈরী করুন। তাহলে সাইট আপডেট এ আপনি তৃপ্তি পাবেন। সাইটের পেছনে সময় দিতে আপনার ভালো লাগবে।

নতুন সাইটে বিজ্ঞাপন নয়
এই ভুল আমিও করেছি। সাইট চালুর প্রথম দিন থেকেই গুগল এড লাগিয়ে দিয়েছি। পরে ধরা খেয়েছি। সাইট তৈরী করুন, অন্তত শত খানেক কন্টেন্ট এড করুন, ভিজিটর আসুক এর পরে গুগল এড লাগান। আখেরে ভালো হবে।

ছবির সাথে মিলিয়ে বিজ্ঞাপন নয়
চালাকি যার সাথেই করেন, গুগল বাদ দিয়ে। ছবির সাথে মিলিয়ে ছবির পাশেই এড শো করাবেন না। এতে সাধারন ভিজিটর ভুল করে এড এ ক্লিক দিতে পারে। ভাবছেন ক্লিক দিলেইতো ভালো? জ্বি না জনাব, ক্লিক দিলেই ধরা, গুগল বাইচান্স ক্লিক বড়ই অপছন্দ করে। যতটুকু সম্ভব বিজ্ঞাপনকে আলাদা ভাবে শো করান।

এফিলিয়েট সাইটে বিজ্ঞাপন নয়
এফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত সাইটে গুগল এর এড দিতে যাবেন না।

বিজ্ঞাপনের সাইজ
বড় সাইজের বিজ্ঞাপনে বেশি ক্লিক পড়ে। এটি আমার ক্ষেত্রে হয়। অন্যের কি হয় জানিনা। নিচের সাইজ গুলো আমি প্রেফার করি-
৩৩৬*২৮০
৭২৮*৯০
১৬০*৬০০


নতুন গুগল এলগরিদমের নিয়ে নো চিন্তা
গুগল প্রতি নিয়তই তার এসইও এলগরিদম চেন্জ করে। প্রথমত সার্চ রেজাল্টকে আরো সুন্দর করার জন্য, দ্বিতীয়ত স্পামারদের ঠেকানোর জন্য। কাজেই এলগরিদম চেন্জ হলে সাময়িকভাবে আপনার সাইটের ভিজিটর কমে যেতে পারে এবং ভিজিটর কমে গেলে ইনকাম কমবেই। তাহলে উপায়? উপায় হলো গুগল এলগরিদমের পিছনে আপনার না দৌড়ালেও চলবে। আপনি সাইটের কন্টেন্ট এবং কুয়ালিটি ঠিক রাখুন, গুগল আপনাকে ঠিক রাখবে।

(বি:দ্র: গুগল এর নতুন এসইও এলগরিদম (হামিং বার্ড) এর ঠোক্করে আমি কাইত হয়ে গেছিলাম। এখন আবার একটু একটু করে ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ। হামিং বার্ডের মুল লজিক হলো গুগল এখন থেকে বিশেষ কোন একটি ওয়ার্ড বা বাক্যে মনযোগ দিবে না। সে পুরো কন্টেন্ট এর উপরেই মনযোগ দিবে। কাজেই এসইও তে হেড ট্যাগ/টাইটেলে এ কী ওয়ার্ড বসিয়ে কেল্লা ফতে হবার দিন শেষ :) )
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×